রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রাম পলিটেকনিকে সিট বরাদ্দ নিয়ে ছাত্রদল-শিবির মারামারি

চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে আবাসিক হলের সিট বরাদ্দের আধিপত্য বিস্তারের জেরে শিক্ষার্থীদের দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো শিক্ষার্থীরা শিবির এবং ছাত্রদরের বলে জানা গেছে। এতে কয়েকজন শিক্ষার্থী সামান্য আহত হয়েছেন।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানের সবধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খুলশী থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান জানান, বিকেল চারটার দিকে হলের সিট বরাদ্দকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্তলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রদলের অভিযোগ সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যহীনভাবে সিট বরাদ্দের দাবি জানালে ছাত্রশিবিরের কর্মীরা তাদের ওপর হামলা চালায়।

তবে ছাত্রদলের অভিযোগ অস্বীকার করে ছাত্রশিবির নেতাকর্মীরা জানান, বর্তমানে পলিটেকনিক্যালে ছাত্রশিবিরের আধিপত্য নেই। সেখানে মূলত হলের সিট বরাদ্দ করতে গেলে ছাত্রদল ও টোকাইরা এসে বাধা দেয়। এক পর্যায়ে তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলেও অভিযোগ তাদের।

একই রকম সংবাদ সমূহ

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজরবিস্তারিত পড়ুন

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। নতুনবিস্তারিত পড়ুন

  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ব্যারেজের পর দ্বিতীয় পদ্মা সেতু করার সিদ্ধান্ত: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • পদ্মা ব্যারাজ হলে ৭ কোটি মানুষ উপকৃত হবে: পানিসম্পদ মন্ত্রী
  • আ. লীগ নিয়ে প্রশ্ন করলে আমরা বিব্রত বোধ করি: প্রতিমন্ত্রী শাহে আলম
  • পদ্মা ব্যারাজের নকশা প্রধানমন্ত্রী নিজেই করছেন: অর্থ উপদেষ্টা
  • তৃতীয় দফায় খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম