মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রামের সাতকানিয়ায় পুত্রবধূর ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুত্রবধূর ছুরিকাঘাতে আহত হয়ে তিন দিন চিকিৎসাধীন থাকার পর রোকেয়া বেগম (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে তার মৃত্যু হয়। গত ২১ জুন সন্ধ্যায় উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়া এলাকার নিজ বাড়িতে পুত্রবধূ নাছমিন আক্তারের ছুরিকাঘাতে আহত হন রোকেয়া বেগম। ঘটনার পরপরই নাছমিনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে রোকেয়া বেগমের ছেলে গিয়াস উদ্দিন চৌধুরীর সঙ্গে বিয়ে হয় নাছমিনের। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয়ে মনোমালিন্যের জেরে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। গত সোমবার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে এসে সন্ধ্যায় তর্কাতর্কির এক পর্যায়ে শাশুড়িকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন তিনি।

শাশুড়িকে মৃত ভেবে পালানোর সময় তাকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। রোকেয়া বেগমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে একই দিন রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বুধবার তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাকারিয়া রহমান জিকু বলেন, গত সোমবার সন্ধ্যায় খাগরিয়া ইউনিয়ন এলাকায় পুত্রবধূর ছুরিকাঘাতে আহত নারী বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে পরদিন (মঙ্গলবার) আদালতে পাঠিয়েছে। তাকে সাতদিনের রিমান্ড আবেদনও করা হয়েছে। নাছমিনের বিরুদ্ধে করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।

একই রকম সংবাদ সমূহ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। ICTবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নবিস্তারিত পড়ুন

ভারতের গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার অপ্রত্যাশিত : তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভারতেবিস্তারিত পড়ুন

  • অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: স্থানীয় সরকারমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • দেশে ফিরলেই শেখ হাসিনাকে জেলে যেতে হবে : শামা ওবায়েদ
  • ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু
  • জামায়াতকে ছাড় দিতে নারাজ এনসিপি, হঠাৎ কৌশলগত সিদ্ধান্ত
  • এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালু হবে: নৌমন্ত্রী