শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাঁদপুরে কিশোরীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যা

চাঁদপুরের মতলব উত্তর থানার এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ওই কিশোরীর স্বজনদের দাবি, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

কিশোরীর দুলাভাই ছালেহ আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে প্রাইভেট পড়ার কথা বলে ওই কিশোরী বাসা থেকে বের হয়। পরে একই গ্রামের রিয়াসাদ ও শহীদুল্লাহ নামে দুইজন তাকে ফুসলিয়ে নারায়ণগঞ্জে নিয়ে আসেন। বিকেলের দিকে রিয়াসাদ ফোন করে কিশোরীর বড় ভাইকে জানান, তার বোন সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড বটতলা এলাকায় অচেতন অবস্থায় পড়ে আছে।

এ খবর পেয়ে কিশোরীর ভাইসহ অন্য স্বজনরা এসে তাকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় ঢামেকের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছালেহ আহমেদ বলেন, ‘আমার শ্বশুরবাড়ির লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, রিয়াসাদ নামের ওই ছেলের সঙ্গে তার (কিশোরীর) সম্পর্ক ছিল। তাকে সুকৌশলে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এমন একটি ঘটনা আমরা জানতে পেরেছি। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেলের ইমারজেন্সিতে নিয়ে আসলে ওই কিশোরী মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, মেয়েটির পরিবারের অভিযোগ ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ধর্ষণ হয়েছে কি-না জানা যাবে। হত্যা করলে সেটাও বেরিয়ে আসবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও হাফেজবিস্তারিত পড়ুন

রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটিরবিস্তারিত পড়ুন

  • সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি
  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের