বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চীনের কমিউনিস্ট পার্টির ভার্চুয়াল সম্মেলনে বিএনপি

চীন কমিউনিস্ট পার্টির শতবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত ‘সিপিসি এবং বিশ্ব রাজনৈতিক দল সম্মেলন’ শীর্ষক উদ্বোধনী ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়েছে বিএনপির ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার সন্ধায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই অনুষ্ঠানে যোগ দেয় প্রতিনিধি দলটি।

সিনিয়র, মধ্যম, তরুণ এবং নারী নেত্রীদের সমন্বয়ে সাজানো এই প্রতিনিধি দলে ২৫ জনের নাম থাকলেও ১৯ জন অংশ নেন। বাকি ছয় নেতা অসুস্থতার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি বলে জানা গেছে।

আমন্ত্রণ পেয়েও অংশ না নেওয়া এক নেতা জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি ওই অনুষ্ঠানে যোগদান থেকে বিরত ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে -এই সম্মেলনে অংশ নেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক বিএনপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নাসিরউদ্দিন অসীম, সহ-সাংগঠনিক সম্পাদক অনিদ্য ইসলাম অমিত, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা, নির্বাহী কমিটি সদস্য জেবা আমিনা খান, মাহমুদা হাবিবা, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়েবা ইউসুফ, মানবাধিকার বিষয়ক কমিটির ব্যারিষ্টার সৈয়দ ইজাজ কবির, ফারজানা শারমিন পুতুল ও সরদার জাহাঙ্গীর হোসেন।

একই রকম সংবাদ সমূহ

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বাংলাদেশে আর আসার কোনো চান্স নাই বলেবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন
  • দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী
  • ‘কারারক্ষীরাও আওয়ামী লীগের, আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিত’
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক