মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চীনের টিকা উৎপাদন হবে বাংলাদেশে

বাংলাদেশে যৌথভাবে করোনা প্রতিরোধক টিকা উৎপাদনের জন্য চীনের সিনোফার্মের সঙ্গে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সমঝোতা স্মারক (এমওইউ) সোমবার (১৬ আগস্ট) ঢাকায় সই হবে।
ইনসেপ্টা চীন থেকে টিকা তৈরির কাঁচামাল এনে তা বাংলাদেশে বোতলজাত ও বাজারজাত করবে। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত করোনা প্রতিরোধক টিকাটি অপেক্ষাকৃত কম দামে বাংলাদেশে সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।

রবিবার (১৫ আগস্ট) বেলা ৩টায় রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) মিলনায়তয়নে চুক্তি সইয়ের প্রস্তুতি নেয়া হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন, চীনের রাষ্ট্রদূত লি জিমিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছিলেন, করোনাভাইরাসের টিকা যৌথভাবে উৎপাদনে চীনের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কোম্পানিগুলো বাংলাদেশি অংশীদারদের সঙ্গে কাজ করছে। চীন এখন পর্যন্ত প্রায় ১০০টি দেশে টিকা সরবরাহ করেছে। এ ছাড়া কোভেক্সকে (ডব্লিউএইচও পরিচালিত) প্রথম চালানে এক কোটি ডোজ টিকা দেয়া হচ্ছে। বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে চীনের কাছ থেকেই টিকার প্রথম চালান পেয়েছে।

চীন অনেক উন্নয়নশীল দেশের সাথে যৌথভাবে টিকার গবেষণা ও উন্নয়ন কাজ করেছে এবং যৌথ উৎপাদনে গিয়েছে। এ ছাড়া টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে অনেক বিদেশী কোম্পানিকে চীন সহায়তা দিয়েছে। চীনা টিকাগুলো নিরাপত্তা ও কার্যকারিতার দিক থেকে ব্যাপকভাবে স্বীকৃতি পেয়েছে। এ সব টিকা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সুনাম অর্জন করেছে।

একই রকম সংবাদ সমূহ

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ যাতে কোনোভাবেইবিস্তারিত পড়ুন

১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ১২৩ বছর, তবে পরিবারের দাবি প্রকৃত বয়স আরওবিস্তারিত পড়ুন

পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটেরবিস্তারিত পড়ুন

  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সার্থক ও সফল হয়েছে : হুমায়ুন কবির
  • ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকা ছাড়াল
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
  • বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন