বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চীনের শ্রমিকদলকে উদ্ধার করলেন বাংলাদেশি শান্তিরক্ষীরা

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সোনারখনিতে কর্মরত চীনের একটি শ্রমিক দলকে সশস্ত্র বিদ্রোহীদের আক্রমণ থেকে উদ্ধার করেছে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী।

রোববার (৩১ জানুয়ারি) আন্তঃবাহিনী পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ ডিসেম্বর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের গাগা এলাকায় সোনার খনিতে চীনের একটি শ্রমিক দলের ওপর সশস্ত্র বিদ্রোহীরা অতর্কিত আক্রমণ করে এবং খনির ৬টি যানবাহন লুট করে নিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় খনিতে নিয়োজিত ৩২ শ্রমিক খনি এলাকা থেকে পলায়নরত অবস্থায় বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি টইল দলের শরণাপন্ন হয়ে নিরাপত্তা ও আশ্রয় চান। বাংলাদেশি টহল দল তাদেরকে উদ্ধার করে নিজেদের কাছে নিয়ে নিরাপত্তা ও আশ্রয় দেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এছাড়া বাংলাদেশি শান্তিরক্ষীরা ভীতসন্ত্রস্ত চীনা শ্রমিকদের প্রয়োজনীয় খাদ্য, পানীয় এবং চিকিৎসা সহায়তা দেন।বাংলাদেশি শাস্তিরক্ষীদের এ মহানুভবতা এবং সাহসী পদক্ষেপ মিশন সদর দফতরসহ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে জাতিসংঘে নিয়োজিত গণপ্রজাতন্ত্রী চীনের স্থায়ী প্রতিনিধি তাদের নাগরিকদের উদ্ধার করে বন্ধুত্বসুলভ আচরণের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ও আশ্রয় দেওয়ায় বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনসহ প্রশংসাপত্র পাঠিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে

আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হতে পারেবিস্তারিত পড়ুন

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে সামাজিক মাধ্যমে ছড়ানো বিষয়টিবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন

  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
  • ‘রাজনৈতিক জোকার’ ছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
  • ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
  • রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কী হবে জানালেন চিফ হুইপ
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • দুই উপলক্ষে তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল
  • বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান