বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছাত্রীর গোপন ভিডিও নিয়ে পাত্রপক্ষের বাড়িতে হাজির গৃহশিক্ষক

নড়াইলের লোহাগড়ায় ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে বিয়ে ভেঙে দেয়ার অভিযোগে গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে অভিযুক্ত আশরাফুজ্জামান রানা নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার আশরাফুজ্জামান রানা ২০১৯ সালে একই এলাকার এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন। এ সময় বিভিন্ন প্রলোভন দিয়ে ওই ছাত্রীকে তিনি ধর্ষণ করেন এবং ধর্ষণের চিত্র মোবাইল ফোনে ধারণ করে রাখেন।

এদিকে পারিবারিকভাবে গত রোববার (২১ মার্চ) ওই শিক্ষার্থীর বিয়ের দিন ধার্য করা হয়। কিন্তু বিয়ের আগের দিন গভীর রাতে গৃহশিক্ষক আশরাফুজ্জামান রানা পাত্রপক্ষের বাড়িতে উপস্থিত হয়ে ধর্ষণের ধারণকৃত ভিডিও দেখালে তাকে আটকে রেখে লোহাগড়া থানা পুলিশে খবর দেয় পাত্রপক্ষ।

খবর পেয়ে রাতেই লোহাগড়া থানা পুলিশ আশরাফুজ্জামান রানাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সোমবার সকালে রানাকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।

লোহাগড়া থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। একই আদালতে ভিকটিম ২২ ধারায় জাবানবন্দি প্রদান করেছেন।

একই রকম সংবাদ সমূহ

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ