বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছেলের লাশ ফিরে পেতে পুতিনের কাছে যে আকুতি নাভালনির মায়ের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে নাভালনির লাশটি ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন তার মা লিউডমিলা।

গত শুক্রবার অ্যালেক্সি নাভালনি যে কলোনিতে মারা যান, তার বাইরে এক ভিডিও বার্তায় নাভালনির লিউডমিলা এই আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, পাঁচ দিন ধরে ছেলের মুখটি দেখার সুযোগ চাইছেন, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। এমনকি ছেলের লাশ কোথায়, সেটিও জানানো হচ্ছে না।

আর নাভালনির স্ত্রী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, তার (নাভালনি) প্রিয়জনদের তাকে বিদায় জানানো থেকে দূরে সরিয়ে দেবেন না।

ছেলে হারানো এই মা বলেন, ‘ভ্লাদিমির পুতিন, আমি আপনাকে জিজ্ঞেস করছি, এর সবই আপনার ওপর নির্ভর করছে। শেষবারের মতো আমার ছেলেকে দেখতে দিন। আমি এখনই নাভালনির মরদেহ ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি, যাতে আমি শিষ্টাচার মেনে তাকে সমাহিত করতে পারি।’

লিউডমিলার এই কথাগুলোর প্রতিধ্বনিত হয় ছেলের বউ ইউলিয়ার পোস্টেও। তিনি এক্স হ্যান্ডলে এক পোস্টে লিখেছেন, ‘আমার এসব কথার ফলে হত্যাকারীর প্রেস সেক্রেটারি (পেসকভ) কী বলবে, আমি সেই তোয়াক্কা করি না।’ তিনি সরাসরি স্বামীর হত্যাকারী হিসেবে পুতিনকে অভিযুক্ত করেন।

নাভালনির স্ত্রী বলেন, ‘নাভালনির মরদেহ ফিরিয়ে দিন এবং তাকে সম্মানের সঙ্গে সমাহিত করার সুযোগ দিন। লোকদের তাকে বিদায় জানাতে বাধা দেবেন না।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছিল নাভালনিকে। ১৯ বছরের কারাদণ্ড হয়েছিল তাকে।

দেশটির সাইবেরিয়া প্যানাল কলোনির একটি কারাগারে নির্জন প্রকোষ্ঠে কারাভোগ করছিলেন এই বিরোধী নেতা। গত শুক্রবার কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারে মারা গেছেন ৪৭ বছর বয়সী নাভালনি।

একই রকম সংবাদ সমূহ

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক