মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছয় লাখ টিকা আনতে রাতে চীন যাচ্ছে বিমান বাহিনীর দুই প্লেন

বাংলাদেশকে চীনের উপহারের আরও ছয় লাখ টিকা আসছে রোববার (১৩ জুন)। এই টিকা আনতে শনিবার (১২ জুন) রাতে চীন যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি পরিবহন প্লেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাহিনীর দু’টি সি ১৩০জে পরিবহন প্লেন করোনাভাইরাসের ছয় লাখ টিকা আনার জন্য চীনের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ছাড়বে।

গত ৫ জুন ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান বাংলাদেশকে দ্বিতীয় দফায় আরও ছয় লাখ টিকা উপহার দেয়ার সিদ্ধান্তের কথা জানান। এর আগে, গত ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

দূতাবাস সূত্র জানায়, করোনাভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন।

বাংলাদেশ করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পাশে থাকছে চীন। এরই অংশ হিসেবে প্রথম দফায় পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয় তারা। পরে আরও ছয় লাখ টিকা উপহার দেয়ার সিদ্ধান্ত নেয় দেশটি।

একই রকম সংবাদ সমূহ

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধি ও নীতিমালাবিস্তারিত পড়ুন

  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালু হবে: নৌমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি