মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামালপুরের বকশীগঞ্জে সংবাদ সম্মেলনে

“জজ মিয়া বিএনপির কেউ না” : বিএনপির দুই নেতার দাবি

জামালপুরের বকশীগঞ্জে বিএনপিকে নিয়ে মিথ্যা তথ্য ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির দুই নেতা।

বুধবার (৫ এপ্রিল) দুপুর ২ টায় কামালের বার্ত্তী বাজারে ওই সংবাদ সম্মেলন করেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল হাই।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবুল কাশেম বলেন, অত্র ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জজ মিয়া ওয়ার্ড বিএনপির সদস্য হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে।
ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি মহল মো. জজ মিয়াকে বিএনপির কর্মী বানানোর পাঁয়তারা করছে। তার নামটি ওয়ার্ড বিএনপির ২৮ নম্বর সদস্য হিসাবে কিভাবে এসেছে ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি অবগত নয়।
আমরা তাকে কোনো দিন বিএনপির কর্মকান্ডে অংশ নিতে দেখি নি। বিএনপির সাথে আওয়ামী লীগ সভাপতি মো. জজ মিয়ার কোন সম্পর্ক নাই।
মো. জজ মিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে গত বছর সভাপতি নির্বাচিত হয়েছেন। তাই তাকে বিএনপি সদস্য বানিয়ে মিথ্যা তথ্য ও অপপ্রচার করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয়বিস্তারিত পড়ুন

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর

ব্যবসার কাজে পণ্য কিনতে যাচ্ছিলেন তাঁরা। গন্তব্য ছিল রাজশাহীর তাহেরপুর। সেখান থেকেবিস্তারিত পড়ুন

  • ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
  • রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা
  • জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী
  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন