সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনগণ বুক প‌কে‌টে কষ্ট নি‌য়ে চলে

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বর্তমা‌নে দেশের জনগণ বুক প‌কে‌টে কষ্ট নি‌য়ে চলে। কিন্তু বুক পকেটে কষ্ট নিয়ে হাঁটার পক্ষে আমরা না আমরা প্রতিবাদের পক্ষে জনগণের পক্ষে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ) আয়োজিত সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা ব‌লেন।

আলাল বলেন, বুয়েটের কনভোকেশনে রাষ্ট্রপতি বলেছেন আপনারা পাস করেছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন এখন বিভিন্ন জায়গায় চাকরি করবেন দয়া করে রডের বদলে বাঁশ দিবেন না। আর সিমেন্ট এর বদলে বালি দিবেন না। যে দেশের সাংবিধানিক প্রধান এ ধরনের কথা বলে তাহলে বুঝতে হবে দেশটা তারা কতটা রসাতলে নিয়ে গেছে।

তিনি বলেন, মানুষের কথা বলার অধিকার নাই। গণতন্ত্র হরণ করা হয়েছে। ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কথা বললেই গুম, খুন হতে হচ্ছে। যে কারণেই নিরীহ মানুষরা দুঃখ কষ্ট করে বলে বুক পকেটে কষ্ট নিয়ে রাস্তা দিয়ে হাঁটি। ভয়ে কিছু বলেও না যে, কে আবার শুনবে হামলা মামলা করবে।

আলাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে গণতন্ত্র ও মুক্তির যে লড়াই। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার যে লড়াই সেই লড়াই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে লড়তে হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ভ্যাকসিন নিয়ে বাড়াবাড়ি করে। এই ভ্যাকসিন আমদানি প্রক্রিয়া শুরু হয়েছে অনেক আগেই। আমরা দেখেছি কলেরার টিকা, বসন্তের টিকা এগুলো আমরাও নিয়েছি তখন আমরা ছোট ছিলাম। সেই ভ্যাকসিনেশন শুরু হতে হতে পুরস্কারটা জুটলো শেখ হাসিনার হাতে। ভাবটা হলো ওনারাই সবকিছু করেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশটাকে একটি রাম রাজ্যে পরিণত করেছে। চোরের একটা মেকি সংঘ তৈরি করেছে এই সংঘকে নরকে ফেলে দিতে হবে আন্দোলনের মাধ্যমে।

আলোচনা অন্যদের মধ্যে বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ) এর ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ ওসমান গনী, সরপ এর সহ সম্পাদক মো. শরীফ হোসেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তৃতা করেন।

একই রকম সংবাদ সমূহ

বিএনপি নয়, আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত: রিজভী

৫ আগস্টের পর বিএনপি নয়, জামায়াতে ইসলামীই আওয়ামী লীগকে মাফ করে দিতেবিস্তারিত পড়ুন

বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়নে জাতির সঙ্গে প্রতারণা করেই বিএনপিই বিরোধীদলকে আন্দোলনের দিকে ঠেলেবিস্তারিত পড়ুন

পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তেবিস্তারিত পড়ুন

  • কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী