বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জননেত্রী শেখ হাসিনা নারীদের অনেক সম্মানের স্থানে বসিয়েছেন- এমপি রবি

“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা, করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে
সাতক্ষীরায় মুক্তিযুদ্ধ, মুজিববর্ষ ও করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের
সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“নারীরা মায়ের জাত। ইসলাম ধর্মে মহান আল্লাহ তায়ালা নারীদের অনেক সম্মান দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের নারীদের অনেক মর্যাদা ও সম্মানের স্থানে বসিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা সুযোগ্য নেতৃত্বে ও বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। ব্যবসা- বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, সশস্ত্রবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ আজ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে চলেছে।’

নারী দিবসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) শামসুল হক, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, মহিলা বিষয়ক অধিদপ্তর’র উপপরিচালক এ.কে.এম শফিউল আযম, প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, স্বদেশ এনজিও’র নির্বাহী পরিচালক মাধব দত্ত, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম
যাদু, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, যুব নেতৃত্ব আরজা সুলতানা আঁখি প্রমুখ।

জেলার ৬১টি সংগঠন নারী দিবসের র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর’র প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

“নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত নদী চাই”—এই প্রতিপাদ্যকেবিস্তারিত পড়ুন

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১