শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনপ্রিয় অভিনেতা রিয়াজ দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ

কথা ছিলো মুম্বাই যাবেন। সেখানে অংশ নেবেন ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে৷ কিন্তু পৃথিবীজুড়ে মহামারী সৃষ্টি করা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গৃহবন্দী সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা রিয়াজ৷

দেশ ত্যাগ করার আগে করোনা পরীক্ষা করার নিয়ম করা হয়েছে। পরীক্ষার ফল হাতে এলে রিয়াজ জানতে পারেন, তার কোভিড-১৯ পজিটিভ।

গেল ২৮ মার্চ রাজধানীর একটি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করান রিয়াজ। পরদিন ২৯ মার্চ রিপোর্ট হাতে পান। এরপর থেকে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি৷

তবে এ নায়ক তার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে গিয়ে সুখবরই দিলেন। আগের চেয়ে বেশ ভালো আছেন তিনি৷ দ্বিতীয়বার পরীক্ষা করিয়ে সেখানে অবশ্য করোনা পজিটিভই এসেছে৷ তবে শারীরিক উন্নতিটা উপলব্ধি করতে পারছেন।

দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে, যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।

পাশাপাশি অসুস্থ থাকা চলচ্চিত্রের দুই কিংবদন্তি শিল্পী ফারুক ও কবরীর জন্যও দোয়া চেয়েছেন তিনি সবার কাছে৷

সবাইকে সাবধান ও নিরাপদ থাকার বার্তা দিয়ে রিয়াজ বলেন, করোনা ক্রমশই মারাত্মক আকার ধারণ করছে৷ সবাইকে সাবধানে থাকতে হবে৷ শোবিজের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। সবার সুস্থতা কামনা করি। দেশের সবাই সুস্থ থাকুক প্রার্থনা করি।

এদিকে ঢাকাই সিনেমার এক সময়ের হার্টথ্রব নায়ক রিয়াজ অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে৷ দীপঙ্কর দীপন পরিচালিত এ সিনেমায় ‘দুই দুয়ারী’খ্যাত এ নায়ককে দেখা যাবে র‍্যাব অফিসারের ভূমিকায়।

আর ‘বঙ্গবন্ধু’ সিনেমায় রিয়াজ অভিনয় করছেন বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের চরিত্রে৷ এরইমধ্যে বেশ কিছু অংশের শুটিংও শেষ করেছেন তিনি শ্যাম বেনেগাল পরিচালিত এ সিনেমার৷

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস