রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমি বিরোধে সাতক্ষীরায় জীবননাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালায় চিহ্নিত ভূমিদস্যু আফাজ উদ্দীন কর্তৃক এক ভূমিহীনকে মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি ও জীবননাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তালা উপজেলার জাতপুর গ্রামের শের আলী বিশ্বাসের ছেলে ভুক্তভোগী সবুর আলী বিশ্বাস।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একজন ক্ষুদ্র মিষ্টি ব্যবসায়ী। আমি দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরা জেলার তালা থানার জাতপুর মৌজার এসএ-১নং খতিয়ানের ৩৭১ দাগের .৩৯ একর খাস জমিতে বসবাস করে আসছি। কিন্তু একই এলাকার মৃত সোনাই বিশ্বাসের পুত্র চিহ্নিত ভূমিদস্যু আফাজ উদ্দীন বিশ্বাস উক্ত সম্পত্তি জবর দখলের জন্য পূর্ব শত্রুতার জের ধরে আমাকে বিভিন্নভাবে হুমকি ও মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি প্রদর্শন করে যাচ্ছেন। এ ঘটনায় আমি তালা থানায় একটি অভিযোগ দায়ের করি। এরই জের ধরে গত ১১ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ তার লোকজন নিয়ে আমার বসত বাড়ি খাস সম্পত্তিতে বেড়া দিয়ে গায়ের জোরে বে-আইনীভাবে বাঁশ খুটি পুতে সেখানে একটি টিনের ঘর নির্মাণ করেন। ওই সময় আমি ও আমার পরিবারের লোকজন বাধা প্রদান করিলে আফাজ উদ্দীন আমাদের নানা রকম মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখান এবং আমাকে বিভিন্নভাবে জীবন নাশের হুমকি দেন।

তিনি বলেন, এই আফাজ উদ্দীন বিশ্বাস এলাকার একজন চিহ্নিত পরসম্পদ লোভী ব্যক্তি। তিনি এলাকায় ক্ষমতার জোরে ভূমিহীন মানুষের দখলে থাকা খাস সম্পত্তি অবৈধভাবে দখল করেন এবং সেই সব ভূমিহীনদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করেন।

তিনি আরো বলেন, আমার বসবাসকৃত উক্ত .৩৯ একর সম্পত্তি সরকারের খাস খতিয়ানভূক্ত। সরকারী নীতিমালা অনুসারে সরকার পক্ষ উক্ত সম্পত্তি বন্দোবস্ত প্রদানের ঘোষণা করিলে উক্ত সম্পত্তি আব্দুল জব্বার বন্দোবস্ত নেন। এরপর আমি তার কাছ থেকে ক্রয় করে সেখানে অতিকষ্টে পাকাঘর নির্মাণ করে সুস্থ্যভাবে বসবাস করে আসছি। কিন্তু একই এলাকার চিহ্নিত ভূমিদস্যু আফাজ উদ্দীন পূর্ব শত্রুতার জের ধরে গায়ের জোরে পায়ে পা দিয়ে আমার খাস সম্পত্তিতে একটি টিন সেডের ঘর তৈরি করেন। এরপর উক্ত আফাজ উদ্দীন আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য সে নিজেই সেই টিন সেডের ঘর ভেঙে ফেলে আমার ঘাড়ে দোষ চাপানোর জন্য চেষ্টা চালাচ্ছেন। আমি একজন গবীর ও অসহায় মানুষ। অতি কষ্টে উপার্জন করে একটি পাকাঘর নির্মাণ করেছি কিন্তু উক্ত আফাজ উদ্দীন আমাকে বিভিন্নভাবে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছে। আমি বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তার ও তার পরিবারের জীবনের নিরাপত্তা এবং মিথ্যা মামলা ও জীবননাশের হুমকি থেকে রক্ষা পেতে উক্ত আফাজ উদ্দীন বিশ্বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

জীবনের এক দীর্ঘ ও মেঠোপথ পেরিয়ে আসা মানুষগুলো আমাদের ইতিহাসের জীবন্ত দলিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী

উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে আজ শনিবারবিস্তারিত পড়ুন

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত