মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার

জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের পাইকারি বাজার। সাতক্ষীরা জেলার শেষ সীমান্ত যশোর-সাতক্ষীরা মহসড়কের বাগুড়ি বেলতলা দক্ষিণ বঙ্গের বৃহৎ আমের বাজার।

মৌসুম শুরু হতে না হতেই সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকা থেকে নানা জাতের আম আসে এই বাজারে। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি ব্যবসায়ীরা ছুটে আসে এই বাজারে। হাজার হাজার মন আম দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় এই বাজার থেকে। ব্যবসায়ীরা জানায় প্রতিদিন ৬ থেকে ৮ হাজার মণ আম বিভিন্ন জেলায় যাচ্ছে। পুরাদমে মৌসুম শুরু হলে বেচাকেনা আরও বাড়বে।

বুধবার বাগুড়ি বেলতলা বাজারে সরেজমিনে যেয়ে দেখা গেছে যশোর-সাতক্ষীরা মহাসড়কের দুই ধারে বসেছে আমের আড়ৎ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে আম কেনাবেচা। ভ্যান, নসিমন ও করিমন ট্রলিতে করে চাষিরা আম নিয়ে আসছে বাজারে। পাইকারি ব্যবসায়ীরা সেই আম ক্রয় করে পাঠাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।

উপজেলা প্রশাসন গত ৫ মে থেকে গোবিন্দভোগ আম পাড়ার অনুমতি দেওয়ার পর থেকে জমে উঠতে শুরু করে আমের বাজার। গোবিন্দভোগ আমের আধিক্য থাকলেও গোপালভোগ, গোলাপখাস ও স্থানীয় জাতের আমও বিক্রি হচ্ছে। সাতক্ষীরা বিখ্যাত হিমসাগর আম আগামী ২১ মে ল্যাংড়া আম ২৮ মে এবং আ¤্রপালি ও মল্লিকা বাজারে আসবে ৬ জুন থেকে।

বাজারে প্রতিমন গোবিন্দভোগ আম বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ৩ হাজার টাকা, গোলাপখাস ১২শ টাকা থেকে ১৪শ টাকা, বোম্বাই আম ১ হাজার ৮শ থেকে ২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আমের আকার আকৃতি ভেদে দামের তারতম্য থাকছে। আম চাষীরা জানায় সার, কীটনাশক, শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় আম উৎপাদন ব্যয় বেড়ে গেছে। বাজারে আমের দাম ভালো থাকায় সেটা পুশিয়ে যাচ্ছে।

বাগুড়ি বেলতলা আম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান জানান, বাজারে বিষমুক্ত ও অপরিপক্ক আম বিক্রির সুযোগ নেই। এ বাজারে আম আনলে চাষিদের মণপ্রতি ৩ থেকে ৫ শতাংশ খাজনা দিতে হয়।

বেলতলা বাজারে ৮৬টি আমের আড়ৎ রয়েছে। এখান থেকে প্রতিদিন হাজার হাজার মণ আম দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। সবমিলিয়ে জামে উঠেছে বাগুড়ি বেলতলার আমের বাজার।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম জানান বাগুড়ি বেলতলা দক্ষিণাঞ্চলের বড় আম বাজার। এখান থেকে দেশে বিভিন্ন অঞ্চলে আম সরবরাহ হয়ে থাকে। প্রশাসন নিরাপদ ও পরিপক্ক আম বাজারজাত করনে কাজ করে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত