বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মধুমল্লারডাঙ্গিতে উত্তরণ-ক্রাগ কমিটির সভায় ১৩ সমস্যা চিহ্নিত

জলাবদ্ধতা কেড়ে নেয় হাজারো শিশুর রঙিন স্বপ্ন

নিজস্ব প্রতিনিধি: ‘জলবায়ুজনিত কারণে বাস্তুচ্যুত মানুষ ও ঝুঁকিপূর্ণ স¤প্রদায়কে ক্ষমতায়ন করা: টেকসই সক্ষমতা গড়ে তুলতে সরকারি সম্পদ, সেবা ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় তাদের প্রবেশাধিকার বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যাক্টিভিস্ট গ্রæপ (ক্রাগ) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-সাতক্ষীরার বাস্তবায়নে সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধুমল্লারডাঙ্গি জনৈক রোজিনা আক্তারের বাড়ির চত্ত¡রে শনিবার বিকেলে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয়রা নারী প্রতিনিধিগণ ১৩টি সমস্যা চিহ্নিত করে বলেনÑ পৌরসভার প্রাণকেন্দ্রে মধুমল্লারডাঙ্গিতে নেই কোন শিক্ষা প্রতিষ্ঠান। নেই কোন আশ্রয়কেন্দ্র। বছরের ৯মাস এখানে জলাবদ্ধতায় হাবুডুবু খেতে হয়। পানি নিষ্কাশনের জন্য নেই কোন ড্রেনেজ ব্যবস্থা। বাল্যবিবাহ, মাদক, শিশুশ্রম, নারী নির্যাতন এখানকার বড় সামাজিক সমস্যা। অনিরাপদ বাড়ি, অনিরাপদ স্যানিটেশন ব্যবস্থা আর অনিরাপদ বিদ্যুৎলাইনের কারণে জীবন ও সম্পদ এখানে মারাত্মক ঝুঁকিতে। এখানে খাবার পানির সংকট।

এখানে মাদকের বিরুদ্ধে কথা বললে নির্যাতনের শিকার হতে হয়। ময়লা ফেলার ডাস্টবিনের বড় অভাব এখানে। যেকারণে পানি আর আবর্জনা পঁচার দুর্গন্ধে এখানে জীবন অতিষ্ঠ। বক্তারা বলেন, সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে সাতক্ষীরা শহর ও আশপাশের এলাকা। খুলনারোড, ইটাগাছা, কামালনগর, মুন্সিপাড়া, মুনজিতপুর, কুখরালি, বদ্দিপুর কলোনি, রসুলপুর, পুরাতন সাতক্ষীরা, ঘুড্ডিরডাঙ্গিসহ বিভিন্ন এলাকার রাস্তায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। ফলে অফিস, স্কুল ও দোকানপাটে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। জলাবদ্ধতা কেড়ে নেয় হাজারো শিশুর রঙিন স্বপ্ন। বক্তারা বলেনÑএসব সমস্যা সমাধানে দরকার সমন্বিত টেকসই উদ্যোগ এবং সামাজিক আন্দোলন। বক্তারা বলেনÑ পানি ঠেলে দূরের স্কুলে যেতে চায় না শিশুরা। মাদকাক্ত আর জুয়াড়িরা এসে ঘাঁটি পাতে এখানে। মাদকাসক্ত আর বখাটেদের উৎপাতে অভিভাবকরা বাধ্য হয়ে মেয়েদের বাল্যবিয়ে দেয়। এ অবস্থা থেকে পরিত্রাণ চান তারা। তারা সরকারি-বেসরকারি সংস্থার হস্তক্ষেপ কামনা করেন।

ক্রাগ কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আলিনুর খান বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এমএম শহীদুল ইসলাম, সাংবাদিক ও আইনজীবী এড. খায়রুল বদিউজ্জামান, দলিত সভাপতি গৌরপদ দাশ, মরিয়ম সুলতানা, নাজমা আক্তার, ফাইমা আক্তারসহ স্থানীয় নারী প্রতিনিধিগণ। সভা পরিচালনা করেন সংস্থার প্রজেক্ট অফিসার মোস্তাফিজুর রহমান রিপন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন