মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় সংসদে সব ধর্মের রীতিতে প্রার্থনার দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত লিখিত বক্তব্যে বলেছেন, আমরা মনে করি, সাম্য-সমতা-ন্যায়বিচার ও গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের সব ধর্ম সম্প্রদায়ের আশা-ভরসার স্থল বাংলাদেশ জাতীয় সংসদে ধর্মীয় বৈষম্যের অবসান হওয়া প্রয়োজন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বছর থেকেই সংসদ অধিবেশনের শুরুতে এবং প্রতিটি কার্যদিবসে সকল ধর্মের পবিত্র গ্রন্থ থেকে পাঠের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে।

শনিবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। এছাড়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের আলোকে তারা অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

রানা দাশগুপ্ত স্পিকারের কাছে আবেদন জানিয়ে বলেন, সব ধর্মাবলম্বী বিজ্ঞ সাংসদ বা বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক জ্ঞাপনের সময়েও নীরবতা পালনের পাশাপাশি স্ব স্ব সাংসদ এবং বিশিষ্টজনদের ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনার উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি আরো বলেন, আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা আইন কমিশনের বাংলাদেশ ভূমি আইন, ২০২০-এর খসড়া প্রত্যাখ্যান করছি। একইসাথে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের আলোকে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ যাতে কোনোভাবেইবিস্তারিত পড়ুন

১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ১২৩ বছর, তবে পরিবারের দাবি প্রকৃত বয়স আরওবিস্তারিত পড়ুন

পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটেরবিস্তারিত পড়ুন

  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সার্থক ও সফল হয়েছে : হুমায়ুন কবির
  • ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকা ছাড়াল
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
  • বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন