মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত আন্দোলনকারী শিক্ষকদের

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের (সরকারিকরণ) দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনকারী শিক্ষকরা। তবে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী লাগাতার কর্মসূচির ১৭তম দিনে বৃহস্পতিবার কম উপস্থিতি নিয়ে কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

আন্দোলনকারী বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ জানিয়েছেন, বড় দুটি রাজনৈতিক দলের সমাবেশের ঘোষণা থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদের কর্মসূচি না করার অনুরোধ জানানো হয়েছিল। তবে তারা সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু লাগাতার অবস্থান কর্মসূচি, তাই কর্মসূচি

একেবারে বন্ধ না রেখে ৬০ শিক্ষক নেতা বৃহষ্পতিবার কর্মসূচি পালন করবেন। আর শুক্রবার হাইকোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি থাকায় ওই দিন বেলা ২টা পর্যন্ত একই সংখ্যক শিক্ষক নেতা কর্মসূচিতে থাকবেন। এর পর আবার আগের মতো কর্মসূচি চলবে।

অন্যদিকে বৃহষ্পতিবার ‘সমস্যার’ আশঙ্কা থাকায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের গতকালের মধ্যে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছিলেন, ২৭ জুলাই সমস্যা হতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন, সেখানে শিক্ষকদের যারা এখানে বসিয়ে রাখছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা শিক্ষকদের জিম্মি করে অন্য কোনো কিছুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই অপচেষ্টা বন্ধ করা উচিত।

তবে আন্দোলনকারী শিক্ষকরা শিক্ষামন্ত্রীর আহ্বানে সাড়া না দিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বৃহষ্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ৬০ জনের বেশি উপস্থিতি দেখা গেছে। তবে তা অন্যান্য দিনের তুলনায় অনেক কম।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • অর্থবছরের সময় পরিবর্তন ও কর্মপন্থা নির্ধারণে কমিটি গঠন
  • রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রাজধানীর আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান