মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় স্মৃতিসৌধে নেপালের রাষ্ট্রপতির শ্রদ্ধা

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠানমালার ষষ্ঠ দিনে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি।

সোমবার (২২ মার্চ) সকাল পৌনে ১০টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এ সময় গান স্যালুট ও লালগালিচা সংবর্ধনায় বাংলাদেশে স্বাগত জানানো হয় অতিথি রাষ্ট্রপ্রধান বিদ্যা দেবীকে।

পরে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান নেপালের রাষ্ট্রপতি।

জাতির পিতার জন্মশতবর্ষে তার প্রতি ভালোবাসা জানাতে ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালায় যোগ দিতে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে দু’দিনের সফরে ঢাকায় আসেন নেপালের রাষ্ট্রপতি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে নিয়ে অবতরণ করে কাঠমান্ডু থেকে আসা নেপাল এয়ারওয়েজের বিশেষ বিমানটি। নেপালের রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঢাকা সফরে আসা বিদ্যা দেবীকে স্বাগত জানাতে সশরীরে বিমানবন্দরে হাজির হয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান।

বর্ণাঢ্য রাষ্ট্রাচারে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারিকে সামাজিক দূরত্ব মেনেই বরণ করে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সালাম জানানো হয় নেপালের রাষ্ট্রপতিকে, দেওয়া হয় গান স্যালুট। সামরিক রীতিতে তিন বাহিনীর গার্ড পরিদর্শন করেন বিদ্যা দেবী।
এ সময় যন্ত্রসংগীতে দু’দেশের জাতীয় সংগীত বাজিয়ে সম্মান জানানো হয় এই অতিথি রাষ্ট্রপ্রধানকে।

পরে দুই রাষ্ট্রপ্রধান লাল গালিচায় হেঁটে দুই সারিতে দাঁড়িয়ে থাকা দু’দেশের মন্ত্রী, কর্মকর্তাদের সঙ্গে পরিচয় পর্ব শেষে করেন। এ সময় নিজে অতিথি বিদ্যা দেবীকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন রাষ্ট্রপ্রধান আবদুল হামিদ।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে আসেন বিদ্যা দেবী।
সেখানে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। চৌকস দল সামরিক কায়দায় সম্মান জানায় এ অতিথি রাষ্ট্রপ্রধানকে।

প্রথা অনুযায়ী সেখানে একটি গাছের চারা রোপণ করে পরিদর্শন বইতে তিনি লেখেন, বাঙালির ত্যাগ আর সংগ্রামে অর্জিত স্বাধীনতার গৌরবগাঁথা।

একই রকম সংবাদ সমূহ

শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান

ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছবিস্তারিত পড়ুন

  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে : চিফ প্রসিকিউটর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী