বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জিম্বাবুয়েকে শেষ ম্যাচে হারিয়ে বিশ্বরেকর্ড বাংলাদেশের!

শেষ টি-২০’তে জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। ঘরের মাঠে এ কীর্তি অবশ্য আগেই গড়েছিল সাকিবরা। গেল বছর করোনা মহামারির আগে ঘরের মাঠে সবশেষ সিরিজে এ জিম্বাবুয়েকেই টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু অধরা ছিল দেশের বাইরে এ অর্জনের। এবার সেটিও অর্জন হয়েছে হারারেতে। শুধু তাই নয়, শেষ ম্যাচে এক বিশ্বরেকর্ডও গড়েছে টাইগাররা।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে রোববার (২৫ জুলাই) জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জয় করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

ম্যাচটিতে বাংলাদেশ একাদশের ৯ জনই ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টির ইতিহাসে এ নজির নেই বিশ্বের আর কোনো দলের।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আর উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ছাড়া সবাই ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান।

এদিন খেলতে নামা নাইম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম- ৯ জনই বাঁহাতি!

সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, সাইফউদ্দিন ও তাসকিনরা ডানহাতে বোলিং করলেও তারা ব্যাটিং করেন বাঁমহাতে।

মজার ব্যাপার হচ্ছে, এমন একাদশ সাজিয়ে আগের বিশ্বরেকর্ডটিও বাংলাদেশেরই। গত শুক্রবার (২৩ জুলাই) জিম্বাবুয়ের সঙ্গে দ্বিতীয় টি-২০ ম্যাচেই ৮ জন বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ।

এর আগে ৭ জন বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ।

এছাড়া প্রোটিয়াদেরকেও তাদের ৩টি ম্যাচে দেখা গেছে ৭ বাঁহাতি ব্যাটসম্যানের একাদশ সাজাতে।
যে লক্ষ্য নিয়ে জিম্বাবুয়ে যাওয়া, তার সফল বাস্তবায়ন হয়েছে বাংলাদেশের। সামনে ব্যস্ত ঘরোয়া সূচির আগে যে জয় দিবে আত্মবিশ্বাসে জ্বালানি।

এদিকে, জিম্বাবুয়ে মিশন শেষে দেশে ফিরতে বিলম্ব হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। আগামী বৃহস্পতিবার (২৯ জুলাই) দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল। ওইদিনই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট হবে সিরিজের পাঁচটি ম্যাচ।

এর মধ্যেই নিশ্চিত হওয়া গেছে, ইনজুরি ও ব্যক্তিগত কারণে এই সিরিজে নেই স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের মতো অজি তারকারা। পরে জানা গেল, অধিনায়ক অ্যারন ফিঞ্চও আসছেন না বাংলাদেশে। ইনজুরির কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন তিনি। তার অবর্তমানে বাংলাদেশ সফরে কে দলকে নেতৃত্ব দেবেন, তা এখনও জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।
ফলে অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে আসছেন অজিরা।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুলবিস্তারিত পড়ুন

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বরফ গলানোর প্রক্রিয়ায় এবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতেবিস্তারিত পড়ুন

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার জন্য একটি যথাযথবিস্তারিত পড়ুন

  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  • শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন
  • সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন
  • বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী
  • ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়
  • স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে
  • ১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন
  • রাষ্ট্রপতি-শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, এতে সরকারের করার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতি বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি গুরুত্ব পায়নি: আসিফ মাহমুদ
  • শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • জিয়াউর রহমানের দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ দেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী