মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুয়া খেলার জন্য ক্যাসিনো খোলার লাইসেন্স দিল আমিরাত

প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে জুয়া খেলার জন্য ক্যাসিনো খোলার লাইসেন্স দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রভিত্তিক হোটেল ও ক্যাসিনো কোম্পানি উইন রিসোর্টকে শনিবার দেশটির জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটি এ লাইসেন্স দেয়।

রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসভিত্তিক উইন রিসোর্টের আমিরাতের রাস আল খামিয়ার আল মারজান দ্বীপে বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করছে। সেখানে ক্যাসিনো খোলার জন্য আবেদন করেছিল কোম্পানিটি। সেটিই মঞ্জুর করেছে আমিরাত।

উইন রিসোর্ট এবং আল মারজান দ্বীপ ও রাস আল খামিয়ার যৌথ বিনিয়োগে নির্মাণ হচ্ছে রিসোর্টটি। প্রকল্পটির জন্য এ পর্যন্ত ৫১ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করেছে কোম্পানি কর্তৃপক্ষ। ২০২৭ সালে ১ হাজার ৫৪২টি কক্ষবিশিষ্ট বিলাস বহুল রিসোর্টটি উদ্বোধন করার কথা।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো আমিরাতেও জুয়া খেলা নিষিদ্ধ। তাই, শুধু বিদেশি পর্যটকদের জুয়া খেলার জন্য উইন রিসোর্টকে লাইসেন্স দেওয়া হয়েছে। ইউরোপ-এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব পর্যটক আসেন, শুধু তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হবে ক্যাসিনোতে।

২০২২ সালে পর্যটন খাতকে শক্তিশালী করতে এক মহাপরিকল্পনা নেয় আমিরাতের সরকার। এ পরিকল্পনার আওতায় পর্যটন খাতে ২০২২ থেকে ২০৩১ সাল পর্যন্ত ২ হাজার ৭২০ কোটি ডলার বিনিয়োগের এবং এই সময়সীমার মধ্যে ৪ কোটি পর্যটককে স্বাগত জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আমিরাতে নিয়মিত লটারি এবং কমার্শিয়াল গেমিং হয়। এসব সঠিকভাবে পরিচালনার জন্য গত বছর একটি নিয়ন্ত্রক সংস্থা করেছে আমিরাত। গত মাসে আমিরাতে ক্যাসিনো খোলার জন্য আবেদন করেছে অপর মার্কিন কোম্পানি এমজেএম। সেই আবেদনও দেশটির সরকার মঞ্জুর করবে বলে আশা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন

জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে আন্তর্জাতিক মানেরবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা

যুক্তরাষ্ট্রে কাজের স্বপ্ন দেখা বিদেশি নাগরিকদের জন্য নতুন করে বড় ধাক্কা আসতেবিস্তারিত পড়ুন

  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা