সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেন্ডার সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ভিত্তিক সচেতনতামূলক সভা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” নামক প্রকল্পের মাধ্যমে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গাভা ও আালিপুর ইউনিয়নে ভাড়ুখালী রাজবংশী পাড়ায় দুটি গ্রুপে রবিবার (১২ নভেম্বর) সকালে ঋষি, কায়পু্ত্র, পাড়ুই, মন্ডল ও রাজবংশী সম্প্রদায়ের নারী ও কিশোরীদের সমন্বয়ে ফিংড়ী ইউনিয়নের গাভা ও আলিপুর ইউনিয়নে ভাড়ুখালী রাজবংশী পাড়া গ্রুপে যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা ইস্যুতে কমিউনিটির ভিত্তিক সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়।

সেশনে আলোচ্য বিষয় ছিল, সংস্থা ও প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা, অংশগ্রহণকারীদের যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার ও জেন্ডার ভিত্তিক সহিংসতা সম্পর্কে আলোচনা, সরকারি হেল্পলাইন/হট লাইন নম্বর সম্পর্কে অবহিতকরণ, যৌন
প্রজনন স্বাস্থ্য অধিকার এর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গুলো সম্পর্কে জানানো, স্কুলের কিশোরীদের মানবাধিকার ইস্যু গুলো ও জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস করার কৌশল, নারী ও কিশোরীদের তাদের অধিকার ও অধিকার বাস্তবায়নের ক্ষেত্র গুলো সম্পর্কে আলোচনা করা হয়।

এছাড়া শিশু সুরক্ষা, শরীরের সীমানা, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, নারী নির্যাতন প্রতিরোধ, ডেঙ্গু জ্বরের প্রতিরোধ, পুকুরে ডুবে যাওয়া, মাসিককালীন সময়ে ন্যাপকিন ব্যবহার ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। উক্ত সেশনে কমিউনিটির নারী ও কিশোরীদের নিয়ে মোট ৩০ জন করে সর্বমোট ৬০জন সদস্য উপস্থিত ছিল। সেশনে অংশগ্রহণকারীরা তাদের মতামত নিজস্ব ভঙ্গিতে প্রকাশ করেন।

উল্লেখ্য, ব্রেকিং দ্য সাইলেন্স উদ্যোগে গঠিত ১৮টি দলের সাথে প্রতিমাসে ২টি করে সচেতনতামূলক সভা পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চলতি মাসে ২টি করে সচেতনতামূলক সভা সম্পন্ন হয়েছে।

সচেতনমূলক সভা পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, মো. সালাউদ্দিন রানা ও হুমায়রা জামান।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম