রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা-উপজেলা আ.লীগের শীর্ষ নেতারা গণভবনে ডাক পেতে যাচ্ছেন

গণভবনে ডাক পেতে যাচ্ছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সেখানে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে গণভবনে ডাকা হতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

দলীয় সূত্রমতে, আগামী উপজেলা নির্বাচনের দিকনির্দেশনা, দলীয় কোন্দল নিরসনের লক্ষ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদ্য নির্বাচিত দলীয় সংসদ সদস্য ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সেখানে ডাকা হবে।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, জেলা, উপজেলা ও নির্বাচিত সংসদ সদস্যদের ডাকা হতে পারে। তবে কবে ডাকা হবে সে তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি।

এদিকে রাজশাহী বিভাগের সব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় সংসদ সদস্য, স্বতন্ত্র সংসদ সদস্যদের আগামী ১৪ ফেব্রুয়ারি ডাকা হয়েছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এতে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

এ বিষয়ে আওয়ামী লীগের এক সিনিয়র নেতা ঢাকা পোস্টকে বলেন, আমরা রাজশাহী বিভাগের নেতাদের ঢাকায় ডেকেছি। তবে নেত্রীর সঙ্গে সব উপজেলা ও জেলার নেতাদের বৈঠক হলে তারিখ পরিবর্তন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ