মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি একসাথে কাজ করলে আইন-শৃঙ্খলা আরো উন্নত হবে- এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ,(সাতক্ষীরা): “পুলিশ জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ এর উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে পুলিশ ও সাধারণ জনগণ এক হয়ে কাজ করে যাচ্ছে বলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। পুরাতনকে ভুলে গিয়ে নতুন দিগন্তের পথে এগিয়ে যেতে হবে। জেলা পুলিশ ও
কমিউনিটি পুলিশিং কমিটি একসাথে কাজ করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে।

তিনি আরো বলেন নিজেদের দায় পুলিশের উপর চাপানো যাবেনা। পুলিশ এখন জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই পুলিশ জনতা এক সাথে দেশের উন্নয়ন ও
কল্যাণে কাজ করতে হবে।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ
হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের
অধ্যক্ষ মো. আমানউল্লাহ আল-হাদী প্রমুখ।

আলোচনা সভার পূর্বে সদর থানার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে
বেলুন ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ
মো. মহিদুল ইসলাম, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, ডিআই ওয়ান ইয়াসিন আলম চৌধুরী, ওসি ডিবি তারেক ফয়সাল আজিজ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবুসহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

জনপ্রতিনিধি, বীর মুক্তযোদ্ধা, রাজনীতিবিদ, কমিউনিটি
পুলিশিং কমিটির সদস্য, সকল উপজেলার উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ সাধারণ জনতারা উপস্থিত ছিলেন। সমগ্র

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা ও তালা থানার
অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা