শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিনাইদহ জেলার মহেশপুরে গ্রাম আদালত বিষয়ক দ্বি-মাসিক সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি : ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারী) সকাল ১০ টায় মহেশপুর উপজেলায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

দ্বি-মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।

সমন্বয় সভায় সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সঠিক ধারনা দিতে কর্যক্রম সম্পর্কে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসাথে সাধারণ মানুষ যেন গ্রাম আদালতে সঠিক বিচার পাই সেদিকে লক্ষ্য রাখতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে অতিদ্রুত ও সুষ্ঠ বিচার কার্যক্রম সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এছাড়াও কার্যক্রম বাস্তবায়নে তিনি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

সভায় গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা প্রশাসনের গৃহীত বিভিন্ন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ রহিদুল ইসলাম। সভায় তিনি উপস্থিত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগন কে হাতে কলমে মামলার নথি প্রস্তুতকরণ এবং নথি লেখার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ শামিনুর রহমান গ্রাম আদালত কার্যক্রমের গত বছরের সার্বিক চিত্র তুলে ধরে জানান, ২০২৪ সালের ১ জানুয়ারি হতে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত উপজেলায় ২৪৪ টি মামলা দায়ের হয়েছে। যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ১৯৬ টি মামলা। বাকী ৪৮ টি মামলা অপেক্ষমান রয়েছে।

দ্বি-মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলার সকল ইউনিয়নের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণ ও প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নাসরিন সুলতানা, প্রোগ্রাম এ্যান্ড ফিন্যান্স এসিস্ট্যান্ট শেখ সিয়াম আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার