বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিনাইদহে বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলার সম্রাট হোসেন (৩৫) নামে এক তরুণকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সবুজ নামে তারই এক বন্ধুর বিরুদ্ধে। নিহত সম্রাট উপজেলার চুটলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

শনিবার (১ মে) রাতে গ্রামের দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সবুজ আর সম্রাটের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল। সবুজ সম্রাটকে এস্কেভেটর (স্থানীয়ভাবে ভেকু হিসেবে পরিচিত) চালানো শিখিয়ে দিয়েছিলেন। এরপর থেকে সম্রাট রাজধানীর কোনো একটি কোম্পানিতে ভেকু চালাতেন। বাড়িতে খুবই কম আসতেন তিনি। করোনার জন্য কাজ বন্ধ হয়ে গেলে দুই সপ্তাহ আগে সম্রাট বাড়িতে আসেন।

স্থানীয়রা বলেন, শনিবার সন্ধ্যার পর থেকে সম্রাটের বাড়ির পাশে তারা দুজন গল্প করছিলেন। রাত গভীর হলে সবুজ সম্রাটকে ডেকে নিয়ে তার বাড়ির দিকে যান। কিছুক্ষণ পর সম্রাটের চিৎকার শুনে আমরা গিয়ে দেখি সবুজের বাড়ির সামনে সম্রাটের রক্তমাখা মরদেহ পড়ে আছে।

পরে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পেছন থেকে ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, তবে কী কারণে তাকে হত্যা করেছে তা এই মুহূর্তে তা বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করলো জামায়াতেবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক

যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের পানিবন্দি এলাকা বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
  • বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা
  • ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩