মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিনাইদহে হাসপাতালেই চিকিৎসককে পেটালো ছাত্রলীগ!

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসককে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

গত রবিবার (৪ জুলাই) রাত দেড়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

বুধবার (০৭ জুলাই) মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের সামনে দায়িত্বরত চিকিৎসক নাফিজ আহম্মদ’র সঙ্গে তর্ক-বিতর্ক করছেন একদল যুবক। একপর্যায়ে তাকে মারধর শুরু করে দুই/ তিন জন। মারধরের এক পর্যায়ে ঘরের মধ্যে তিনি চলে যেতে চাইলে তাকে জামা ধরে দরজা থেকে টেনে এনে আবারও লাথি ও কিল ঘুষি মারতে থাকে। একপর্যায়ে সঙ্গে থাকা অন্যরা থামিয়ে দেয়।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিব আহম্মেদ বলেন, ‘গত রবিবার রাত দেড়টার দিকে জুয়েল রানা নামে এক যুবক বুকের ব্যথা নিয়ে স্ত্রীর সঙ্গে হাসপাতালে আসেন। সেসময় জরুরি বিভাগে ডিউটিরত ছিলেন মেডিকেল অফিসার ডা. নাফিজ আহম্মদ। জুয়েল রানাকে দেখে ব্যবস্থাপত্র দিয়ে তার স্ত্রী তানিয়াকে হাসপাতালের উপরের বেডে যেতে বলেন ডা. নাফিজ। স্বাস্থ্য পরীক্ষা করে সকালে ডাক্তার দেখাতে বলেন। এ সময় ডাক্তার ও রোগীর স্ত্রী তানিয়ার সঙ্গে তর্কবিতর্কের ঘটনা ঘটে।’

‘এ ঘটনার পর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ ও তার সহযোগী ইসরাফিল হোসাইন বাবু, সাদ্দাম হোসেন ও আমির হোসেন জরুরি বিভাগের সামনে এসে ডাক্তারকে ডাকেন। এক পর্যায়ে তারা ডাক্তারকে মারধর করে।’

অভিযুক্ত ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান বিপাশ সংবাদমাধ্যমকে জানান, ‘মহেশপুরের নাটিমা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক এক নেতা অসুস্থ হয়ে হাসপাতালে আসেন। ডাক্তার ওই সময় তার স্ত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন। এইজন্য তাকে একটু বকা-বকি করা হয়েছে।’

‘সিসিটিভিতে মারধর দেখা যাচ্ছে’- এমন প্রশ্নের জবাব তিনি দেননি।

হামলার শিকার ডা. নাফিজ আহম্মদ জানান, ‘মারধরের ঘটনা জেলা বিএমএ ও সিভিল সার্জনকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবেন।’

এ ব্যাপারে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, ‘এ ঘটনার পর সেখানে গিয়েছিলাম। বিষয়টি নিয়ে এখনও কোনো মামলা হয়নি। তদন্ত কমিটির রিপোর্টের পর ব্যবস্থা নেওয়া হবে।’
তথ্যসূত্র: ইত্তেফাক।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

দুর্গাপূজায় বাড়লো ছুটি, বাড়লো অনুদানও

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে অনুদানের পরিমাণও বাড়িয়েছে সরকার। দুর্গাপূজার জন্যবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা