বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টাঙ্গাইলের ঘাটাইলে ‘পরকীয়ার জেরে’ পুত্রবধূ-শাশুড়িসহ তিন খুন, ধারণা র‌্যাবের

পরকীয়ার জেরে টাঙ্গাইলের ঘাটাইলে পুত্রবধূ-শাশুড়িসহ তিন খুন হতে পারে বলে র‌্যাব ধারণা করছে। শনিবার (৩০ অক্টোবর) টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

তিনি বলেন, সকালে বসতঘর থেকে সৌদি প্রবাসী জয়নুদ্দিনের স্ত্রী সুমি আক্তার (২৬), তার শাশুড়ি জমেলা বেগম ও শাহজালাল ইসলাম সোহাগ (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় সুমির শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহের পাশে ছুরি ও হাতুড়ি পাওয়া গেছে। পুলিশের তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম ঘটনাস্থলে আসছেন। তারা আসলে মরদেহ থানায় নেওয়া হবে।

এ বিষয়ে দিঘড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন জানান, শাহজালালের সঙ্গে সুমির অবৈধ সম্পর্ক ছিল। প্রায় ছয়মাস আগে শাহজালালের সঙ্গে সুমি পালিয়ে ছিলেন। শুনেছি তারা বিয়েও করেছিলেন। পরে সুমির বাবা-মা তাকে ফিরিয়ে আনেন স্বামী বাড়িতে।

এর আগে শনিবার সকালে উপজেলার দিঘড় ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকার বসতঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। ICTবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নবিস্তারিত পড়ুন

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা