সোমবার, জুন ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টিকটকের সাথে সিআইডি’র বৈঠক: অপরাধী ধরতে সহযোগিতা

দেশের আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো কন্টেন্ট না দিতে টিকটক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বৈঠকে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করতে সম্মত হয়েছে টিকটক।

সামাজিক মাধ্যমটির কমিউনিটি গাইডলাইন বাংলায় অনুবাদের কাজ চলছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
সিআইডি বলছে, তারা শিগগিরই বাংলাদেশে টিকটক ব্যবহার করে অপরাধ সংঘটনকারীদের তথ্য চাইবে।

টিকটকার হৃদয় বাবুর হাতে ভারতে পাচার হওয়া চার তরুণী সম্প্রতি পালিয়ে দেশে ফিরে মামলা করেন হাতিরঝিল থানায়। এরপর নারী পাচারের বড় নেটওয়ার্কের সন্ধান পায় পুলিশ। তদন্তে বেরিয়ে আসে টিকটককে পাচারের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতেন হৃদয় বাবু এবং তার সহযোগীরা।

টিকটক মডেল বানানোর ফাঁদে ফেলে নারীপাচারের চাঞ্চল্যকর তথ্য বেরিয় আসার পর সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে এমন কয়েকটি প্রতিষ্ঠান যোগাযোগ করে টিকটক কর্তৃপক্ষের সঙ্গে। ১৪ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জুম বৈঠকে বসে।

বৈঠকে দেশের আইনে বৈধ নয় এমন কন্টেট আপলোডের ক্ষেত্রে যত্নবান হওয়ার অনুরোধ জানানো হয়।

সিআইডির অতিরিক্ত ডিআইডি কামরুল আহসান বলেন, আমাদের দেশের সংস্কৃতি, আইন, সামাজিক অবস্থা- এসব নিয়ে টিকটক কতৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। কারণ, তারা তো আমদের দেশের অবস্থা জানে না। তাই তাদের এই বিষয়গুলো জানানো হয়েছে।

ফলে সব ধরনের তথ্য দিতে টিকটক কর্তৃপক্ষ সম্মত হয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

এদিকে দেশে টিকটক ব্যবহার করে অপরাধের দায়ে মামলা হয়েছে ১৩টি। এরমধ্যে মানবপাচার আইনে চারটি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচটি এবং ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে শতাধিক ব্যক্তিকে।

এরমধ্যে শুধু হাতিরঝিল থানায় দায়ের করা চারটি মামলায় গ্রেপ্তার হয়েছে ২০ জন। ভারতে গ্রেপ্তার হয়েছে ১১ বাংলাদেশিসহ ১২ জন।

টিকটক, লাইকিসহ বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহার করে যারা অপরাধ করছে তাদের তালিকাও তৈরি করছে আইনশৃঙ্খলা বাহিনী।

একই রকম সংবাদ সমূহ

আগামী বছরের মধ্যে ঢাকায় ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ সম্ভব হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন,বিস্তারিত পড়ুন

পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও সেবামুখীবিস্তারিত পড়ুন

তিন ধাপে বাস্তবায়ন হবে ৯ম পে-স্কেল, সুবিধা পাবেন চাকরিজীবী-পেনশনভোগীরা

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন (৯ম) পে-স্কেল বাস্তবায়নেরবিস্তারিত পড়ুন

  • গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু
  • বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার
  • গণমাধ্যম হচ্ছে রাষ্ট্র ও সমাজের আয়না, সঠিক চেহারা দেখাতে এর বস্তুনিষ্ঠতা জরুরি: তথ্যমন্ত্রী
  • সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী
  • পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
  • অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না
  • ৩ মাসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব : আইনমন্ত্রী
  • অবৈধ পুশ-ইন ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি