শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ড. কামাল হোসেন একজন রহস্যপুরুষ : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন ড. কামাল হোসেন মুখ খুলেছেন, তিনি বলেছেন ‘দেশের বাহিরে যেতে হবে তাই সরকার টাকা পাচার করছে।’ কামাল হোসেন একজন রহস্যপুরুষ। ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে যখন গ্রেপ্তার করা হয়, কামাল হোসেন সাহেব গাড়িতে করে এসে আজকের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে গাড়ি থেকে নেমে যায়, ভেতরে ঢুকে পড়ে। তারপর খবর পেলাম, তিনি পাকিস্তানিদের সঙ্গে মিলে মিশে চলে গেছেন পাকিস্তানে। কামাল সাহেব বঙ্গবন্ধুর দয়ায় পররাষ্ট্রমন্ত্রী হয়ে ছিলেন।

শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, লজ্জা করে না? কীভাবে আপনি বাংলাদেশে থেকে বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পর ইন্টারকন্টিনেন্টালে থেকে আশ্রয় নিতে গিয়ে ওদের (পাকিস্তানি) কাছে ধরা দিয়েছেন। আজকে কামাল হোসেন অর্থ পাচারের কথা বলে। ড. কামাল হোসেন সাহেব কী করেছেন? কালো টাকা সাদা করেছেন। আপনি অর্থ পাচার করেন। তারেকের নাম বলেন না। নিজে অর্থ পাচার করে আপনার ইহুদি জামাতার মাধ্যমে কত কোটি টাকা পাচার করেছেন দেশের মানুষ তার হিসাব চায়। ট্যাক্স ফাঁকি দিয়ে আদালতে গিয়ে তারপর আদেশ নিয়ে ট্যাক্স জমা দিয়েছেন। তিনি এখন শেখ হাসিনাকে কটাক্ষ করে বড় বড় কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কামাল হোসেন সাহেব, আমরা তো জানতাম আপনার পকেটে সবসময় একটা ভিসা থাকে। হঠাৎ হঠাৎ এই আছেন এই নেই। দলের লোকেরাও বলে। এই হলো ড. কামাল হোসেন। এক এগারোতে কী ভূমিকা আপনাদের ছিল? সে দিন জরুরি সরকারের সঙ্গে যোগসাজশ করে আপনারা এখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে সরকার গঠন মাইনাস করে পরিকল্পনা করেছিলেন। সেই রঙ্গিন খোয়াব রয়েই গেছে। আজও আবার তত্ত্বাবধায়কের নামে জরুরি সরকার চাইছেন? তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামান।

বিএনপির উদ্দেশে কাদের বলেন, আপনাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান আপনাদের পছন্দ নয়, পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছে সেই জায়গা আপনাদের পছন্দ নয়। তারা (বিএনপি) এখন জঙ্গি-অস্ত্রবাজদের মাঠে নামিয়েছে। আমাদের কাছে খবর আছে— বস্তায় বস্তায় টাকা আসে দুবাই থেকে।

পাচারের বিরুদ্ধে খেলা হবে উল্লেখ করে তিনি বলেন, তারেক সিঙ্গাপুরে টাকা পাচার করেছে। এখনও যারা পাচার করছে তাদের খবর আছে। শেখ হাসিনা কাউকে ক্ষমা করবেন না।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার