বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিবি প্রধান হলেন ডিআইজি হারুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে নিযুক্ত হলেন সদ্য ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ। তিনি এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মঙ্গলবার (১৩ জুন) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে হারুন অর রশিদকে ডিবির প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তারকে অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপস হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া সদ্য ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া সৈয়দ নুরুল ইসলামকে ট্রাফিক দক্ষিণের যুগ্ম কমিশনারের দায়িত্ব থেকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া আগে থেকেই চলতি দায়িত্বে থাকা অতিরক্তি কমিশনার মো. আসাদুজ্জামানকে কাউন্টার টেরোরিজম বিভাগে এবং মনিবুর রহমানকে অতিরিক্ত কমিশনার ট্রাফিক হিসেবেই দায়িত্ব দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচারবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী

চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছেবিস্তারিত পড়ুন

  • রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
  • তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে
  • জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির
  • বিআরটিএ’র নতুন নির্দেশনা, মোটরসাইকেল চালকদের জন্য সুখবর
  • বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস
  • স্কুলে ভর্তি: লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা
  • বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ