বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও ভোর থেকে রাত ১২টা পর্যন্ত চলবে মেট্রোরেল

ডিসেম্বর অর্থাৎ তিন মাস পর উত্তরা থেকে আগারগাঁও রুটে ফজরের নামাজের পর থেকে রাত ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

সোমবার (২২ আগস্ট) মেট্রোরেল প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

এম এ এন ছিদ্দিক বলেন, এমআরটি লাইন ৬-এর সার্বিক অগ্রগতি ৮১ দশমিক ৭০ শতাংশ। প্রথম পর্যায়ে নির্ধারিত উত্তরা থেকে আগারগাঁও রুটে কাজের অগ্রগতি ৯৩ দশমিক ৮৬ শতাংশ। ডিসেম্বরে চালুর লক্ষ্যে দুটি বিষয় মাথায় রেখে কাজ করছি আমরা। একটি ইন্টিগ্রেশন টেস্ট, আরেকটি ড্রাইভিং অন সিমুলেটর। এরপর আমরা ১৫ থেকে ২০ দিন যাত্রীবিহীন চলাচল পরীক্ষা করবো। তারপর আমরা প্রত্যাশিত যাত্রী নিয়ে চলাচল শুরু করতে পারবো।

তিনি আরো বলেন, প্রথমে ১০টি ট্রেন দিয়ে মেট্রোরেল চালু করা হবে। প্রথম দিন ১০ মিনিট পর পর ট্রেন চালু করবো। দ্বিতীয় দিন হয়তো আমরা সাত মিনিটে নামিয়ে আনবো। ক্রমান্বয়ে যাত্রীর চাপের ওপর নির্ভর করবে আমরা কতক্ষণ পর পর ট্রেন ছাড়বো। অনেক যাত্রী অপেক্ষমান থাকলে আমরা সাড়ে ৩ মিনিট পর পর ট্রেন ছাড়বো।

তিনি বলেন, ‘দ্বিতীয় পর্যায়ে নির্ধারিত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজের অগ্রগতি ৮১ দশমিক ৮৬ শতাংশ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজের সার্বিক অগ্রগতি ৮৩ দশমিক ৩৪ শতাংশ।

‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও এমআরটি লাইন চালু করার লক্ষ্যে কাজ করছি আমরা। পূর্ত কাজের পর আমাদের কাজ অপারেশনের দিকে। একটি ট্রেন আসার পর বিভিন্ন ধাপে যে টেস্টগুলো আছে সেগুলো করে থাকি। ট্রেন আসতেই থাকবে এবং টেস্টগুলো অনবরত চলতে থাকবে। আগারগাঁও পর্যন্ত আমাদের যতগুলো ফাংশনাল টেস্ট করার কথা ছিল সব শেষ হয়েছে। পারফরমেন্স টেস্ট প্রায় শেষ। ১ সেপ্টেম্বর থেকে আমরা ইন্টিগ্রেশন টেস্ট শুরু করবো। এ টেস্ট সর্বোচ্চ তিন মাস লাগতে পারে। তবে তার আগেও শেষ হয়ে যেতে পারে। আমরা সিমুলেটর সংগ্রহ করেছি। সেটি স্থাপনের কাজ চলছে। যারা ট্রেন অপারেটর তাদের সিমুলেটরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া শুরু হবে ১ অক্টোবর থেকে।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনেরবিস্তারিত পড়ুন

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

‘প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে’ : অতিরিক্ত প্রেস সচিব

ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছেবিস্তারিত পড়ুন

  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী
  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ
  • সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য