সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিচ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, সংসদ বা আইনসভা জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধির নিয়ে গঠিত হওয়ায় আইনসভা গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখায়, ক্ষমতার ভারসাম্য রক্ষায় এবং সরকার ও জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিচ বলেন, মন্টেনিগ্রো পার্লামেন্ট বাংলাদেশ পার্লামেন্টের ন্যায় এককক্ষ বিশিষ্ট এবং মন্টিনিগ্রো পার্লামেন্টের সদস্য সংখ্যা ৮১ জন।

পার্লামেন্টের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় অভিজ্ঞতা ও বেস্ট প্র্যাকটিস বিনিময়ের জন্য উভয় দেশের পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টারী ফ্রেন্ডশিপ গ্রুপ (সংসদীয় মৈত্রী গ্রুপ) গঠনের অভিপ্রায় ব্যক্ত করেন। এ সময় ডেপুটি স্পিকার মন্টেনিগ্রো পার্লামেন্টের সাথে বাংলাদেশ পার্লামেন্টের মৈত্রী গ্রুপ গঠনের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

ডেপুটি স্পিকার সাক্ষাৎকালে বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। তিনি আরো বলেন একটি উন্নত জাতি গঠনে বিরোধীদলকে গঠনমূলক ভূমিকা রাখতে হয়, কেবল বিরোধিতার জন্য পার্লামেন্টে বিরোধীদল থাকা উচিত নয়।

মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য বলেন, মন্টেনিগ্রো পার্লামেন্টের সংসদীয় কমিটি নির্বাহী বিভাগের সার্বিক কর্মকাণ্ড পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নিবিড়ভাবে কাজ করে।

ডেপুটি স্পিকার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র চর্চায় এক নতুন যাত্রা শুরু হয়েছে যা এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন তথা অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ডিসেম্বরকে ঘিরে নাশকতার শঙ্কা নেই : এসআরবি

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানিয়েছে, ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনেরবিস্তারিত পড়ুন

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারীবিস্তারিত পড়ুন

সিডরের ১৯ বছর: বেড়িবাঁধের ক্ষত শুকায়নি, কাটেনি আতঙ্ক

আজ ১৫ নভেম্বর, ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ডবিস্তারিত পড়ুন

  • রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার
  • একই অপরাধে দ্বিতীয়বার বিচারের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
  • শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
  • তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য : অর্থমন্ত্রী
  • চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ
  • আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান
  • পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী: মীর শাহে আলম
  • পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী
  • শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী