রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ, আহত ১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ মে) সকাল ৯টা ৪০ মিনিটে এ সংঘর্ষ শুরু হয়।

এতে ছাত্রদলের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে যান। তখনই ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে এ সংঘর্ষ শুরু হয়।
ছাত্রলীগ এবং ছাত্রদল নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। প্রথমে হাতাহাতিতে সংঘর্ষ শুরু হলেও পরবর্তীতে উভয় সংগঠনের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।

পরে ছাত্রদল নেতাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজের ভেতরে অবস্থান নেন। অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা শহীদ মিনারে অবস্থান নেন।

সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে ছাত্র সংগঠন দুটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আখতার হোসেন বলেন, আমাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করেছে। আহতদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন— ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মো ইয়াহিয়া, সাবেক সহসাধারণ সম্পাদক আকতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইজাজুল কবির রুয়েল, সজীব মজুমদার, শরীফুল ইসলাম শরীফ, জহুরুল হক হলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, আহ্বায়ক সদস্য মানসুরা আলম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, রাজধানীর যানজট নিরসনে গাবতলী,বিস্তারিত পড়ুন

দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকেবিস্তারিত পড়ুন

চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনেরবিস্তারিত পড়ুন

  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
  • স্থানীয় সরকার নির্বাচনের আগে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল দেওয়া হবে: ইসি মাছউদ
  • দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি
  • বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী
  • মানুষের দুর্ভোগ কমাতে নেতা-কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • শ্রমজীবী মানুষের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করবে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অগ্রগতি : মাহদী আমিন