বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাবির পরীক্ষার প্রশ্নে ‘বেনজীরের দুর্নীতি’ ও ‘এমপির হানি ট্র্যাপ’

বর্তমান সময়ে দেশের সর্বাধিক আলোচিত বিষয় পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতি এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদস সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড।

এমন দুটি চলমান ইস্যু নিয়েই মিড টার্মের প্রশ্ন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স পরীক্ষায়।
মাস্টার্সের ‘থিউরিস অব সোশ্যাল চেঞ্জ’ বা সমাজ পরিবর্তন তত্ত্ব (এসওসি ৫০২) বিষয়ের এমন প্রশ্নপত্র এখন নেটিজেনদের আলোচনায়।

সোমবার (৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান স্নাতকোত্তর (মাস্টার্স) প্রথম সেমিস্টারের ৫০২ নম্বর কোর্সের প্রথম ও দ্বিতীয় মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কোর্সটির শিক্ষক অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ।

প্রশ্নপত্রে দেখা গেছে, প্রথম প্রশ্নটি করা হয়েছে এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যাকাণ্ড নিয়ে। সেখানে এনডিটিভির খবরকে সূত্র হিসেবে ব্যবহার করে ‘হানি-ট্র্যাপে বাংলাদেশি এমপি : ৫ কোটি টাকার চুক্তিতে হত্যা’ শিরোনামে খবরের কিছু অংশ তুলে দিয়ে তা বিশ্লেষণ করতে বলা হয়। বাংলাদেশের সামাজিক পরিবর্তনে যে ধারা তা কার্ল মার্ক্স, ফ্রয়েড, মারকুস ও হার্ভের তত্ত্বের আলোকে বিশ্লেষণ করতে বলা হয়।

২ নম্বর প্রশ্নে সময় টিভির একটি সংবাদের বরাতে ‘বেনজীরের দুর্নীতি : সরকারের দৃষ্টিভঙ্গি ও দুর্নীতি দমন কমিশন সক্রিয় হবে কি?’ শিরোনামে বাংলাদেশের পুঁজিবাদী প্রক্রিয়া নিয়ে মার্ক্স ও হার্ভের থিওরি অনুযায়ী বিশ্লেষণ করতে বলা হয়েছে।

এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জানান, পরীক্ষার প্রশ্নগুলো কোর্সের সাথে সাদৃশ্যপূর্ণ। কার্ল মার্ক্সসহ বিভিন্ন মনীষীর উক্তির সাথে সামঞ্জস্য রেখে এ প্রশ্ন করা হয়েছে।

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাহিবুর রহমান শোয়েব নামের এক শিক্ষক প্রশ্নপত্রের ছবি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, এ রকম একটা প্রশ্ন করার সাহস দরকার। দুষ্ট রাজনীতি, নিজে বিপদে পড়ার ভয়, সমালোচিত হওয়ার ভয়, নিজের অপারগতা ইত্যাদি ইত্যাদি কারণে করাও যায় না।
এছাড়াও সমসাময়িক আলোচিত এই ইস্যু নিয়ে বাস্তবসম্মত প্রশ্নের জন্যেও অনেকে সাধুবাদ জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীর নাম বাংলাদেশবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম
  • ‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি