বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানুষের ভালবাসায় সিক্ত হয়ে জনগণের সেবক হতে চাই : ফিরোজ আহম্মেদ স্বপন

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরা-১(তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন শপথ অনুষ্ঠান শেষে কলারোয়ায় গমন করে জনগণের উঞ্চ ভালবাসায় সিক্ত হয়েছেন।

শনিবার(১৩ জানুয়ারী) সকাল থেকে কলারোয়া পৌর সদরে এমপি ফিরোজ আহম্মেদ স্বপনের নিজ বাড়িতে শুভেচ্ছা বিনিময়ে তালা- কলারোয়ার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন সর্বশক্তিমান মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি তালা- কলারোয়ার মানুষের স্নিগ্ধ ভালবাসায় সিক্ত হয়ে আগামী দিনের পথ চলাকে পাথেয় করে জনগণের সেবক হিসাবে নিজেকে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। রাজনৈতিকভাবে নতুন যাত্রা পথে তিনি আলোর দিশারী হয়ে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।

তিনি তালা- কলারোয়ার লক্ষ লক্ষ মানুষের অকুন্ঠ ভালবাসা আর সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংসদীয় আসনে উন্নয়নের ছোঁয়ায় গণমানুষের হৃদয়কে জয় করে নেয়ার দৃঢ়তা প্রকাশ করেন। প্রসঙ্গত: গত ১০ জানুয়ারী বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা- ১ সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন জাতীয় সংসদ ভবনে উপস্থিত থেকে শপথ গ্রহন করেন।

পরে সংসদ ভবনের প্রধান গেটের সামনে উপস্থিত তালা- কলারোয়ার অসংখ্য আ’লীগ নেতা- কর্মী ও সর্বশ্রেণীর মানুষের অফুরন্ত ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হন। এরপর ধানমন্ডির ৩২ নং বাড়িতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। বিকালে ঢাকাস্থ মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে তালা উপজেলা সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

১১ জানুয়ারী বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে অফিসিয়ালি কাজ শেষে করে তিনি সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিত নতুন মন্ত্রীসভার শপথ গ্রহন অনুষ্ঠানে সরকারের আমন্ত্রিত অতিথি হিসাবে যোগদান করেন।

শুক্রবার জুমআর নামাজ আদায় করে বিকালে কলারোয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সন্ধ্যার পর নিজ বাড়িতে উপস্থিত হন। ১৩ জানুয়ারী শনিবার সকাল থেকে বাড়িতে জনগণের ভালবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়ে বিকালে তালা উপজেলার শিল্পকলা একাডেমিতে আ’লীগ নেতা- কর্মীদের সাথে শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় শেষ করে মতবিনিময় করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব