শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ মার্চ) সকালে তালা উপজেলা পরিষদের সামনের সড়কে বেসরকারি মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণ ও বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) তালা উপজেলা শাখা কর্তৃক মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) তালা উপজেলা শাখার সভাপতি প্রবীর দাস। মানববন্ধনে বক্তব্য রাখেন তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টু, বাংলাদেশ দলিত পরিষদের সাধারন সম্পাদক পলাশ দাস, পরিত্রাণ এর কর্মসূচী সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম, উদ্দীপ্ত মহিলা সংস্থার উপদেষ্টা দিলীপ দাস, পিন্টু মন্ডল, কমলা দাস, রেবতা দাস, শান্ত¡না দাস, কংকনা দাস।

অংশগ্রহনকারীরা পরিত্রাণ অফিস থেকে র‌্যালী সহকারে তালা সরকারি কলেজ রোড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনের সড়কে গিয়ে সমবেত হয় এবং মানববন্ধন করে।

বক্তারা ১১ দাবি উত্থাপন করে বলেন, অবিলম্বে “বৈষম্য বিলোপ আইন” প্রয়োজনীয় সংস্কারসহ পাশ, জাতীয় সংসদ সহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলিত ও হরিজন জনগোষ্ঠীর জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা, দলিতদের মূলধারায় আনার জন্য কৌশলপত্র প্রনয়ন ও বাস্তবায়ন করতে হবে, জাতীয় দলিত কমিশন গঠন করা।

সরকারী সেফটিনেট কর্মসূচীতে দলিত ও হরিজন জনগোষ্ঠীকে বিশেষ অগ্রাধিকার ভিত্তিক অন্তর্ভূক্ত করা, দলিত শিক্ষার্থীদের মেডিকেলে এবং প্রকৌশলীতে ভর্তির ক্ষেত্রে কোটা সংরক্ষনের ব্যবস্থা নিশ্চিত করা, সরকারের গৃহায়ন কর্মসূচীতে দলিত ও হরিজন জনগোষ্ঠীকে অন্তর্ভূক্ত করা, দলিত ও হরিজন জনগোষ্ঠীর জন্য খাস জমি স্থায়ী বন্দোবস্ত দেওয়া, বর্তমানে বসবাসরত জায়গায় স্বল্প মূল্যে গৃহ নির্মাণ করে দলিত ও হরিজনদেরকে স্থায়ী বরাদ্দ।

ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায় পর্যন্ত সকল উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কমিটিতে দলিতদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং দলিত যুবদের প্রযুক্তিগত বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহন করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান