তালায় কপোতাক্ষ নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার


সাতক্ষীরা সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া শ্মশান এলাকার কপোতাক্ষ নদী থেকে রাবেয়া বেগম নামে (৭০)এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) সকালে স্থানীয়রা নদীর ধারে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। নিহত বৃদ্ধা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামের সবুজ পল্লী এলাকারর মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। গত মঙ্গলবার সকালে নিখোঁজ হন তিনি।
নিহতের ছেলে আব্দুর রহিম বলেন, মঙ্গলবার (১৯ নভেম্বর) বাসা থেকে হারিয়ে যায় তার মা রাবেয়া বেগম। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এরপর সামজিক যোগাযোগ মাধ্যম, মাইকিংসহ আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ করে সন্ধ্যান মেলনি তার। শুক্রবার সকালে ফেসবুকে দেখি যে কপোতাক্ষ নদের ধারে একটি লাশ ভাসমান অবস্থায় রয়েছে তাই ঘটনাস্থলে এসে দেখি মায়ের লাশ।
তিনি আরো বলেন, মায়ের মুখমন্ডল দেখে চেনার উপায় নেই শরীর ও ফুলে গেছে। তবে মায়ের কাছে থাকা ঘরের চাবি, হাতে রবারে চুরি আর কোমরে থাকা লাল ব্যাগ দেখে সনাক্ত করতে পেরেছি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফলবিস্তারিত পড়ুন

রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নিহতদের সবার মুখবিস্তারিত পড়ুন

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
‘গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়নবিস্তারিত পড়ুন


