বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জলাবদ্ধতা ও বন্যা দূর্গত এলাকার পানি নিস্কাশনের দাবিতে মানববন্ধন

সেলিম হায়দার : সাতক্ষীরার তালায় অতিবৃষ্টি জনিত জলাদ্ধতা ও বন্যা দূর্গত এলাকার পানি দ্রæত নিস্কাশনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার শুভাষিণী বাজারের খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ঘণ্টা ব্যাপী যুব পানি কমিটি ও ভূক্তভোগী এলাকাবাসির উদ্দ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তেঁতুলিয়া ইউনিয়ন পানি কমিটির সভাপতি মাষ্টার মতিয়ার রহমানের সভাপতিত্বে ও উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অধ্যাপক মোশারফ হোসেন, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় পানি কমিটির সদস্য সেলিম স্বপন, তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার আবুল হোসেন, জামায়াত ইসলামীর ইউনিয়ন আমির আব্দুল হালিম, সাবেক আমীর জাহাঙ্গীর আলম, উপজেলা পানি কমিটির সদস্য মেহেদী হাসান, মনিরা পারভীন প্রমুখ।
উল্লেখ্য, অতিবৃষ্টির কারণে উপজেলার অধিকাংশ এলাকা ২০ দিন যাবৎ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাজার হাজার হেক্টর ফসলী জমি, মাছের ঘের, কাঁচা-পাঁকা রাস্তা পানিতে নিমজ্জিত। বসতবাড়ি, দোকানপাট এমনকি হাটবাজারও পানির নীচে। হাজার হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে গবাদিপশু সহ অন্যত্রে আশ্রয় নিয়েছে। এ অঞ্চলে বেশী অসুবিধার মধ্যে আছে বৃদ্ধ, নারী ও শিশুরা। গ্রামের অধিকাংশ সৌচাগার নিন্মমানের ও পানিতে ডুবে গেছে। যার কারণে মানুষ পড়েছে আরও বিপাকে। এ জলাবদ্ধা হতে মুক্তি পেতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, অতি বৃষ্টি ও কেশবপুর উপজেলার পানি এ অঞ্চলে আসার কারণে পানি কমছে না। বর্ষা মৌসুমে এ অঞ্চলের পানি ডুমুরিয়া উপজেলার ভদ্রা ও শালতা এবং তালা উপজেলার কপোতাক্ষ নদ দিয়ে নামে। কিন্তু টিআর এম না চালু না থাকায় এ সকল নদীর নাব্যতা হ্রাস পেয়েছে। যার কারণে অতি বৃষ্টির হওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা নিরষনে সরকারী ভাবে উদ্দ্যোগ নিতে হবে। সকল নদ-নদী খনন ও টিআরএম চালু করতে হবে। তা না হলে এই অঞ্চল স্বাস্থী জলাবদ্ধতার সৃষ্টি হবে এবং লক্ষ লক্ষ মানুষ উদবাস্তু হবে।

একই রকম সংবাদ সমূহ

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল