শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে বুথ ক্যাম্প

সেলিম হায়দার: সাতক্ষীরার তালায় তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতি সংস্থার উদ্যোগে তথ্য বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ইউএসএআইডি এর অর্থায়নে এবং দ্যা ক্যাটার সেন্টারের কারিগরি সহোযোগিতায় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জালালপুর ইউনিয়নে নেহালপুর স্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।

অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের সভাপতিত্বে বুথ ক্যাম্পের উদ্বোধন করেন জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।

প্রকল্পের কো-অডিনেটর আল-মামুনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসএআইডি প্রতিনিধি রুমানা আমিন, সাদবিন ইনাহী, দ্যা ক্যাটার সেন্টারের প্রতিনিধি রুকসানা আফরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুনিরুজ্জামান মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লিটন কুমার ঘোষ, প্রকল্পের প্রোগ্রাম কর্মকর্তা কামরুন নাহার রেখা প্রমূখ।

প্রকল্পের প্রোগ্রাম কর্মকর্তা কামরুন নাহার রেখা জানান, বুথ ক্যাম্পের মাধ্যমে পিছিয়ে পড়া প্রান্তিক দলিত নারীরা সরকারী দপ্তরের সেবা পাওয়ার জন্য সরাসরি আর.টি.আই. আবেদনের মাধ্যমে তথ্য জানতে পারেন। তথ্য জানার ফলে সরকারি কর্মকর্তাদের সাথে আত্মসম্পর্ক গড়ে ওঠে এবং তথ্য পাওয়ার পথ প্রস্থ হয়।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন