শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা উপজেলা পরিষদ নির্বাচন প্রচার শেষ, কাল দ্বিতীয় ধাপে ভোট

সেলিম হায়দার, তালা: সাতক্ষীরা তালা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার রোববার মধ্যরাতে শেষ হয়েছে। এ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা রোববার দিনভর ব্যাপক প্রচার চালিয়েছেন। আগামীকাল (২১ মে) মঙ্গলবার দ্বিতীয় ধাপে ৯৩ টি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের দিন সকালেই কেন্দ্রে যাবে ব্যালট পেপার।

শেষ মুহূর্তে জয়-পরাজয়ের সংশয়ে উপজেলা চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর মধ্যে তিন হেভিওয়েট প্রার্থী।

এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়েছে ব্যাপক প্রস্তুতি। এছাড়া মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটারদের কেন্দ্রমুখী করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

এই নির্বাচনে উপজেলার চেয়ারম্যান পদে ঘোষ সনৎ কুমার (কাপপিরিচ), সরদার মশিয়ার রহমান (চিংড়ি মাছ) সাংবাদিক এসএম নজরুল ইসলাম (ঘোড়া), প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম (দোয়াত-কলম),আতাউর রহমান গোলদার (মোটরসাইকেল), বিশ্বজিত সাধু (হেলিকপ্টার), এমএ মালেক (আনারস) এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোঃ ইখতিয়ার হোসেন (মাইক), সাংবাদিক মোঃ আব্দুল জব্বার (তালা)।

কাজী ইমরান হোসেন লিয়াকাত (উড়োজাহাজ), নাজমুল হুদা পলাশ (টিয়া পাখি), শাহ আলম টিটো (টিউবওয়েল), মোঃ বাবলরু রশিদ (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুরশিদা পারভীন পাঁপড়ী (কলস) ও মোস্তারী সুলতানা পুতুল (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান জানান, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী নিয়োজিত থাকবে। সব প্রার্থীকে সমান গুরুত্ব দিয়ে নির্বাচনী পরিবেশ নিরপেক্ষ রাখতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। ভোটের দিন সকালেই কেন্দ্রে যাবে ব্যালট পেপার।

উপজেলায় ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন। ৯৩টি কেন্দ্রে উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে প্রচারের শেষদিনে দিনভর বিভিন্ন ইউনিয়ন, বাজারগুলোতে জনসভা ও মিছিল-মিটিং ব্যস্ত সময় পার করেছেন প্রার্থী ও তাদের নেতাকর্মীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন।

ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নে যিনি কাজ করবেন এবং ভালো মানুষ হিসেবে পরিচিত যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চান তারা।

ঘোড়া প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম বলেন, পরিবর্তনের অঙ্গীকার ও স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

চিংড়ি মাছ প্রতীকে সরদার মশিয়ার রহমান বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন তিনি আশা করেন। নির্বাচনে জনগণ তাকে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কাপপিরিচ প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষ সনৎ কুমার বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং সন্ত্রাস, মাদক মুক্ত ও স্মার্ট উপজেলা গড়তে এবং সাধারণ মানুষের সন্মান ও মর্যাদা রক্ষা করতে তালাবাসী অতীতের মতো এবারও কাপপিরিচ প্রতীককেই বেছে নিবেন।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান