বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
“শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে বিশ^ শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে সকালে তালা-উপশহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ। প্রভাষক গাজী আছাদুজ্জামানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, সুভাষিনী কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ এম এম আসাদুজ্জামান, অধ্যক্ষ মোঃ আব্দুল কুদ্দুস, সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সরকার, শহীদ আলী আহম্মেদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামনা কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জগদীশ হালদার, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওঃ শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সূর্য্য পাল, উপজেলা স্কাউটস এর সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মিজানুর রহমান, তালা থানার এসআই মোঃ শাহিন, শিক্ষার্থীদের মধ্যে সুবর্ণা ফিরোজ ঐশী ও আফসানা আলম মৌ প্রমুখ। আলোচনা সভা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর পুরষ্কার বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী