সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা তালায় এক মাদ্রাসার ছাত্রকে (১২) বলাৎকার চেষ্টার অভিযোগে সোহেল রানা নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার তালা সদর ইউনিয়নের রহিমাবাদ দারুল উলুম মাদ্রাসা থেকে ওই শিক্ষককে আটক করা হয়। অভিযুক্ত শিক্ষক সোহেল রানা তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের বাসিন্দা। রহিমাবাদ দারুল উলুম মাদ্রাসার সহকারী শিক্ষকের দায়িত্বে রয়েছেন তিনি।

ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানায়, আবাসিক ও অনাবসিক দুই ব্যবস্থাতেই পাঠদান করে রহিমাবাদ দারুল উলুম মাদ্রাসায়। ভুক্তভোগী ওই ছাত্র মাদ্রাসায় থেকে লেখাপড়া করে। বেশ কয়েকবার ছুটিতে বাড়িতে আসলে আর মাদ্রাসায় যেতে চাইতো না। সোমবার সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য চাপ দিলেও মাদ্রাসায় না গিয়ে কান্নাকাটি করতে থাকে পরে মা-বাবার কাছে বলাৎকারের ঘটনা খুলে বলে ভুক্তভোগী ছাত্র।
উক্ত ঘটনায় অভিভাবক ও স্থানীয়রা ক্ষোভে ফুঁসে ওঠে। পরে অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা কক্ষে আটকে রাখেন স্থানীয়রা। পরিস্থিতির অবনতির আশংকায় পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, আমার ছেলের বিষয় নিয়ে মাদ্রাসার সভাপতির কাছে অভিযোগ দিতে এসে জানতে পারলাম আরো দুই জন ছাত্রদের সাথে একই ঘটনা ঘটিয়েছে এই শিক্ষক। ভুক্তভোগী ছাত্ররা আজ (সোমবার) সকালে মাদ্রাসা পড়বে না বলে বাড়িতে চলে গেছে।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সরদার আবুল কাশেম বলেন, প্রায় এক বছর এখানে শিক্ষকতা করছে শিক্ষক সোহেল রানা। অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী

‘গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়নবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বহুল আকাঙ্ক্ষিত বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেবিস্তারিত পড়ুন

রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার

রংপুর নগরীতে তালাবদ্ধ একটি বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, তার স্ত্রী ও ছেলে-মেয়েসহবিস্তারিত পড়ুন

  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
  • দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • মানবাধিকার ও ফ্যাক্ট-ফাইন্ডিং বিষয়ে ঢাকায় তিন দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
  • শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী