রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় স্মার্ট প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি: তালায় স্মার্ট প্রকল্পের আওতায় মাইক্রোফাইনান্স ও প্রকল্পভুক্ত কর্মকর্তাদের অংশগ্রহণে স্টাফ ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে উন্নয়ন প্রচেষ্টার সাসটেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়ান্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় সংস্থার প্রধান কার্যালয়ে এ ট্রেনিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক খায়রুজ্জামানের সভাপতিত্বে ও এমআইএস এন্ড ডকুমেন্টেশন অফিসার এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমন্বয়কারী (প্রোগ্রাম) শাহনেওয়াজ কবীর, ক্রেডিট কো-অর্ডিনেটর গোলাম আজম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন হোসেন, আরএইচএল প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ গিয়াস, মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন, এমআইএস অফিসার সেফারুল আলমসহ প্রমুখ। ট্রেনিং এ স্মার্ট প্রকল্পের অধীনে ১৩টি শাখার শতাধিক কর্মী অংশগ্রহণ করে।

উল্লেখ্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও পিকেএসএফ এর সহযোগিতায় স্মার্ট প্রকল্পটি ৪ বছর মেয়াদে ১০০০ গো খামারিদের খামার ব্যবস্থাপনাসহ পরিবেশগত উন্নয়নে কাজ করবে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবেবিস্তারিত পড়ুন

  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর