বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার খেশরা ব্লাড ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

তালা উপজেলার খেশরা ইউনিয়নের সর্ববৃহৎ মানবিক সংগঠন খেশরা ব্লাড ফাউন্ডেশনের ১ম বর্ষপূর্তি উৎযাপিত হয়েছে।
রবিবার বিকাল ৫টায় শালিখা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও কেক কেটে প্রথম বর্ষপূর্তী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে খেশরা ব্লাড ফাউন্ডেশনের পরিচালক শেখ মেজবাহুর রহমান নাহিদের সভাপতিত্বে এবং সহ-পরিচালক রিয়াদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, আব্দুল গনি গাজী, প্রভাষক এস আর আওয়াল, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মো. আকরাম হোসেন, ফ্রেডস ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সালমান আব্রাহাম, ছাত্রলীগ নেতা শেখ নাহিয়ান নিপু, তহিদুজ্জামান তৌহিদ, খেশরা ব্লাড ফাউন্ডেশনের সহ-পরিচালকবৃন্দ, সদস্যবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন স্তরের সমাজসেবকরা। প্রকাশ, ‘তুচ্ছ নয় রক্ত দান, বাঁচতে পারে একটি প্রাণ’ স্লোগানে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় তালা উপজেলার খেশরা ইউনিয়নের সর্ববৃহৎ মানবিক সংগঠন খেশরা ব্লাড ফাউন্ডেশন। রবিবার বিকাল সংগঠনটির ১ম বর্ষপূর্তি উৎযাপিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় ৩দিনে ৭০ পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার তালা উপজেলায় তিন দিনে ৭০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদেরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে আসাদুজ্জামান আসাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নেবিস্তারিত পড়ুন

তালায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী রেজা

সাতক্ষীরার তালায় দুই দিনব্যাপী বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গেবিস্তারিত পড়ুন

  • তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ
  • তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান
  • তালায় মণ্ডপেমণ্ডপে দুর্গোৎসব, মন্দির কমিটির সাথে মতবিনিময়ে জেলা পরিষদের প্রশাসক হাবিব
  • তালায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ, নেওয়া হলো মুচলেকা
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা
  • তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক
  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল