বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় আগুনে পুড়ে ৫ দোকান ভস্মীভূত! ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন

সাতক্ষীরার তালায় আগুন লেগে ৫টি মুদি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তালা সদরের ব্রীজ সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে, কিভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, হঠাৎ আগুনে জ্বলতে দেখে এলাকাবাসী দ্রæত থানার সংবাদ দিলে তালার এসআই প্রীতিশ রায় ঘনটাস্থলে পৌছে তার নিজ উদ্যোগে তালা-পাইকগাছা সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারের পানির গাড়ি নিয়ে হাজির হন। এ সময় দ্রুত আগুন নিয়ন্ত্রের চেষ্টা করা হয়। অন্যদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ৪৫ মিনিট পর উক্ত আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই পুড়ে শেষ হয়ে যায় দোকানের মালামাল, টাকাসহ অন্যান্য জিনিসপত্র।

স্থানীয় ব্যবসায়ী ইউনুস শেখ জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে সবুজ নামে এক ব্যবসীয়র দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় সবুজ, সাইদুল, সোহাগ, আব্দুর কাদেরসহ ৫ জনের দোকন পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এদিকে তালা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সরদার জাকির হোসেনও ছুটে যান ঘটনাস্থলে। তিনি বলেন, আগুনে দোকান পুড়ে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়ে গেলো।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, পুলিশ খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন লেগে ৫টি দোকান পুড়ে ব্যবসায়ীদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তেরবিস্তারিত পড়ুন

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া ও শুভংকরকাটি এলাকার রেকর্ডীয় জমি পাইকগাছাবিস্তারিত পড়ুন

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক