বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় করোনো সংক্রমণ রোধে অভিযান অব্যাহত: ১২মামলা, জরিমানা

সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের করোনো ভাইরাসের সংক্রমণ রোধে সাতক্ষীরার তালায় সাধারণ মানুষকে ঘরে ফেরাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

করোনা সংক্রমন প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলায় সুভাষিনী বাজার সীমান্তবর্তী স্থানে চেক পয়েন্টে করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলায় লকডাউনের আওতাভুক্ত বেশিরভাগ দোকান পাট বন্ধ থাকতে দেখা গেছে। তবে কিছু কিছু ব্যবসায়ী দোকানের শাটার বন্ধ করে পিছন দরজা দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। উপজেলার বিভিন্ন সড়কে দু’একটি ভ্যান ও মোটরসাইকেল ছাড়া কোন ভারী যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এসকল সড়কের গুরুত্বপূর্ন মোড় সমুহে কড়া পুলিশী প্রহড়া পরিলক্ষিত হয়েছে। যে সকল যানবাহন অপ্রয়োজনীয় ভাবে চলার চেষ্টা করছে তাদের মোটরযান আইনে মামলা ও জরিমানার আওতায় আনছে পুলিশ।

বৃহস্পতিবার, (১৫ এপ্রিল) দ্বিতীয় দিনে লকডাউনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ-উল-হাসান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান এর নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

দুইদিনে তালা উপজেলায় ১২ মামলা ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সংশ্লিষ্ট আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান।

একই রকম সংবাদ সমূহ

তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

এসো উন্নত তালা গড়ি স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় তালা সদর উন্নয়নেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব