সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় কালভার্ট ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে মানুষ

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া-নওয়াপাড়া রাস্তার একটি কালভার্টের ঢালাই ভেঙ্গে ভেঙে গেছে। এতে উক্ত রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় উপক্রম হয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছে মানুষ।
পথচারীরা দ্রুত কালভার্টটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নওয়াপাড়া এলাকালায় মাঝেরপাড়া এলাকার রাস্তায় ওই কালভার্টের মুখ এক পাশ ভেঙ্গে গেছে। যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পথচারীরা কোন মতে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।

ইমরুল কবির, আব্দুল হালিম, তবিবুর রহমানসহ স্থানীয় কয়েকজন বলেন, ‘প্রায় ছয় মাস আগে কালভার্টের পাশের একাংশের ঢালাই ভেঙে বিশাল আকার ধারণ করে। এ সময় এলাকাবাসি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মাটি দিয়ে সেটি ভরাট করে। বর্তমানে সেকানে আবারও ভেঙে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পরে অপরিচিত লোকজন ঐ রাস্তা দিয়ে চলাচলের সময় বেশি দুঘর্টনা শিকার হচ্ছে।’

তারা আরো বলেন, ‘তেঁতুলিয়া-নওয়াপাড়া এই রাস্তার দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ জেলা ও উপজেলা সদরে চলাচল করে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্যও সড়কটি গুরুত্বপূর্ণ।’

বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে জানান ভুক্তভোগিরা।

তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, ‘রবিবার সরোজমিনে বিষয়টি দেখে দ্রুত ভাঙ্গা অংশটি সংস্কারের ব্যবস্থা করা হবে।’

একই রকম সংবাদ সমূহ

তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

সাতক্ষীরার তালা বাজারের রত্না জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

একজন কৃষক বাবা, গৃহিণী মা। নিজেরা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি।বিস্তারিত পড়ুন

তালায় গাছের চারা বিতরণ

পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দ্রুত ও সম্মিলিত পদক্ষেপ এর অংশ হিসাবেবিস্তারিত পড়ুন

  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি