মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় প্রেমে ব্যর্থ হয়ে দশম শ্রেণীর ছাত্রীকে অপহরনের চেষ্টা

সাতক্ষীরা তালার পল্লীতে দশম শ্রেণীর ছাত্রীকে প্রেম প্রস্তাবে ব্যর্থ হয়ে অপহরণ ও হত্যার চেষ্টার ঘটনা ঘটিয়েছে বখাটেরা। এ ঘটনায় মেয়েটির বাবা বৃহস্পতিবার (৩ জুন) বাদী হয়ে তালা থানায় একটি লিখিত অভিযোগ করেছে।

মেয়েটির বাবা জানান, তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণরি ছাত্রী আমার মেয়েকে (১৬) কুপ্রস্তাব দিয়ে আসছিল স্থানীয় গুরুপদ মন্ডলের ছেলে বখাটে ধ্রুব মন্ডল (২০)। বুধবার (২ জুন ) সন্ধ্যায় আমরা বাড়ীতে না থাকার সুযোগে ধ্রুব ও তার বন্ধু অনুপম মন্ডল (১৯), ধীরাজ বাছাড় (২০), কমলেশ বাছাড় (২১) সহ ৪/৫ জন মেয়েটিকে বাড়ী থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বখাটেরা ওড়না পেচিয়ে মেয়েটির চোখ-মুখ ও গলা বেঁধে টেনে-হিচড়ে ঘর থেকে বের করে। মেয়েটির বাবা আরও জানায়, এ সময় প্রতিবেশীরা এগিয়ে আসলে বখাটে ধ্রুব জানায় মেয়েটি আমার সাথে বিয়ে না দিলে আমি ওকে হত্যা করবো। পরে এলাকাবাসী এগিয়ে আসলে বখাটেরা মেয়েটিকে আহতাবস্তায় ফেলে পালিয়ে যায়।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থ্যা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুস্থবিস্তারিত পড়ুন

তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার তালায় র‍্যালি, আলোচনাবিস্তারিত পড়ুন

তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

সাতক্ষীরার তালা বাজারের রত্না জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড