সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকার কর্তৃক জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি, সকল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলায় পুলিশ বাহিনী কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরার তালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) বিকালে তালা উপজেলা বিএনপির আয়োজনে কপোতাক্ষ হাই স্কুল মাঠে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুর রউফ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিনী এ্যাড.সাহানারা পারভীন বকুল। সমাবেশে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক তারিকুল হাসান, জেলা বিএনপির সদস্য এড.তোজাম্মেল হোসেন তোজাম, আইনুল ইসলাম নান্টা, আবুল হাছান হাদি।

এসময় বক্তরা সরকার কর্তৃক জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি, সকল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলীয় নেতাকর্মীদের প্রতি নির্যাতন, খুন, গুমের সমালোচনার পাশাপাশি সাতক্ষীরা-১ আসনের (তালা- কলারোয়া) সাবেক সংসদ সদস্য এমপি হাবিবুল ইসলাম হাবিবের মুক্তি চান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, মহিলা দলের সভাপতি ফারিদা আক্তার বিউটি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল আহমেদ মানিক, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য এড: এ.বি.এম সেলিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শেখ জিল্লুর রহমান সহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক